1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
Title :
ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ টাঙ্গাইলে বিএনপি নেতা ফারুক হত্যা মামলা; নিষিদ্ধ ছাত্রলীগ নেতাসহ ৩ জনের মৃত্যুদণ্ড, ৪ জনের যাবজ্জীবন আন্তর্জাতিক বাজারে ওয়ালটনের মতো দেশীয় ব্র্যান্ডকে আরও তুলে ধরতে হবে: রাষ্ট্রদূত ‘হজ এজেন্ট কাফেলা কার্ড’ চালু করেছে ইসলামী ব্যাংক

গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল ইফাদ মাল্টি প্রোডাক্টস্

  • আপডেট : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১, ৯.০৬ পিএম
  • ৬০৮ Time View

মুজিববর্ষ উপলক্ষে গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেল দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান ইফাদ মাল্টি প্রোডাক্টস লিমিটেড। বুধবার(৮ ডিসেম্বর) সকালে গণভবন থেকে ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে ভার্চুয়ালী যুক্ত থেকে এ পুরস্কার প্রদান করেন। এতে প্রধানমন্ত্রীর পক্ষে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মুন্নুজান সুফিয়ান ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপুর হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে ইফাদ মাল্টি প্রোডাক্টসকে এ সম্মাননা দেয়া হয়। পুরস্কার হিসেবে রয়েছে ক্রেষ্ট, মেডেল, সার্টিফিকেট এবং একলাখ টাকার চেক।

অ্যাওয়ার্ড গ্রহণের পর তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় ইফাদ গ্রুপের চেয়ারম্যান ইফতেখার আহমেদ টিপু প্রথমেই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ভালো কাজের স্বীকৃতি সব সময়ই আনন্দের। এ আনন্দ এবং গর্ব শুধু আমার একার নয়, ইফাদ গ্রুপের সকল কর্মকর্তা, কর্মচারি এবং শ্রমিকের। তিনি বলেন, ইফাদ গ্রুপ সব সময় পণ্যের গুণগতমান বজায়, উন্নত কর্মপরিবেশ এবং পরিবেশবান্ধব কারখানার ওপর সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো: এহছানে এলাহী এ সময় অন্যান্যের মধ্যে ইফাদ গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর তানভীর আহমেদ, ইফাদ মাল্টিপ্রোডাক্টেসের ম্যানেজিং ডিরেক্টর তাসকিন আহমেদ এবং ইফাদ গ্রুপের ডিরেক্টর তাসফিন আহমেদ সহ পুরস্কারের জন্য নির্বাচিত ৩০টি প্রতিষ্ঠান ও কারখানার মালিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com