1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৭ অপরাহ্ন
Title :
অপসাংবাদিকতা ও ব্ল্যাকমেইল: সাভার-আশুলিয়ায় ইউনিয়ন পরিষদ সচিবদের টার্গেট করে চাঁদাবাজির অভিযোগ দৈনিক ঊষার বাণী পত্রিকা সাভার প্রতিনিধি মোঃ শুকুর আলী বিরুদ্ধে শ্রম আইন মোতাবেক নিম্নতম মজুরী বোর্ড পুনঃগঠন সহ ৬ দফা দাবিতে মানববন্ধন দুর্ঘটনায় আহত মোহনা টেলিভিশন রিপোর্টার তুহিনের পাশে বিএনপির নেতা রহমাতুল্লাহ তৌকীর আহমেদের নির্দেশনায় ১৪ আগস্ট আবারও মঞ্চস্থ হচ্ছে নাট্যকেন্দ্রের প্রযোজনা ‘তীর্থযাত্রী’ আশুলিয়া ইউপিতে ২০ লাখ টাকার বদলি বাণিজ্যের নেপথ্যে ‘বদলি সম্রাট’ আবুল কালাম আজাদ আমদানি ও এলসি সংক্রান্ত নির্দেশনা একীভূত করল বাংলাদেশ ব্যাংক সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনের শীর্ষে শার্প ইন্ডাস্ট্রিজ সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরবৃদ্ধির শীর্ষে দেশ গার্মেন্টস সপ্তাহের চতুর্থ কার্যদিবসে দরপতনের শীর্ষে প্রাইম ইসলামী ইন্স্যুরেন্স সিলেটের রায়নগরে ট্রিপল খুনের রহস্য উদঘাটনে নতুন ইস্যু আলোচনায়

ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (রাজশাহী) অনুষ্ঠিত

  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫, ৫.৪৩ পিএম
  • ৮৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ন্যাশনাল ব্যাংক লিমিটেডের আঞ্চলিক ব্যবসায়িক সম্মেলন (রাজশাহী) অনুষ্ঠিত হয়েছে ২৫ জানুয়ারি ২০২৫, বগুড়ার হোটেল ক্যাসেল  সোয়াদের কনফারেন্স রুমে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু। ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) শেখ আকতার উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে সম্মেলনে উপ-ব্যবস্থপনা পরিচালক ইমরান আহমেদ, রাজশাহী অঞ্চলের ব্যবস্থাপক ও ভিপি মোঃ রেজুয়ানুল হক, রাজশাহী অঞ্চলের ২৮টি শাখার শাখা ব্যবস্থাপকগণ, অপারেশন্স ম্যানেজারবৃন্দ এবং উপশাখার ব্যবস্থাপকগণ অংশগ্রহণ করেন।  

এসময় চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু ন্যাশনাল ব্যাংককে তার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সকল স্তরের কর্মীদের নতুন উদ্যমে কাজ করার আহ্বান জানান। তিনি শ্রেণীকৃত ঋণ আদায় এবং আমানত সংগ্রহে জোর দেন। বিশেষ করে ঋণ আদায়ে সর্বোচ্চ চেষ্টা করার জন্য তিনি কর্মীদের নির্দেশনা দেন।

অন্যদিকে ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্বে) শেখ আকতার উদ্দীন আহমেদ ২০২৫ সালের লক্ষ্যমাত্রা অর্জন, ব্যবসা সম্প্রসারণ, গ্রাহক সেবার মানোন্নয়ন এবং শ্রেণীকৃত ঋণ আদায়ের মাধ্যমে ব্যাংকের ধারাবাহিক উন্নয়নের জন্য পরিকল্পিতভাবে কাজ করার আহ্বান জানান।

উল্লেখ্য, সম্মেলনের পূর্বে ব্যাংকের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ একটি বিশেষ মতবিনিময় সভায় ব্যাংকের গ্রাহকদের সাথে আলোচনা করেন এবং বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com