শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
আয়কর বিধিমালা পরিবর্তনে চাপে বিজ্ঞাপন শিল্প, সংশোধনের দাবি ইরান সহায়তায় বাংলাদেশ কমিটি গঠন চান্দিনায় দুই সাংবাদিককে হাতকড়া: বিআরজেএ’র তীব্র প্রতিবাদ ও বিচার দাবি প্রতিবন্ধী ব্যক্তিদের সহায়তায় হুইলচেয়ার বিতরণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে জরুরি উদ্ধার উপকরণ প্রদান কুমিল্লা জেলা আইনজীবী সমিতির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত কুমিল্লা বুড়িচংয়ে অবৈধ মাটি কাটা বিরুদ্ধে অভিযান, ৩ ড্রেজার ও ১ হাজার ফুট পাইপ বিনষ্ট সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দরপতনের শীর্ষে প্রিমিয়ার লিজিং সপ্তাহের শেষ দিনে ডিএসইতে দর বৃদ্ধির শীর্ষে জনতা ইন্স্যুরেন্স সপ্তাহের শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স ন্যাশনাল ব্যাংকের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত

চট্টগ্রামে বস্তিতে আগুন, ৩০ ঘর পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : শনিবার, ২৫ জানুয়ারী, ২০২৫
  • ৪৭ Time View

চট্টগ্রামের সদরঘাট থানাধীন বড় মাইল্লার বিল বস্তিতে অগ্নিকাণ্ডে ৩০টি ঘর পুড়ে গেছে। শনিবার (২৫ জানুয়ারি) ভোররাতে এই দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আব্দুল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘‘ভোররাত সাড়ে ৩টার দিকে বড়মাইল্লার বিল বস্তিতে আগুন লাগে। খবর পেয়ে আগ্রাবাদ এবং নন্দনকানন ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।’’

আব্দুল্লাহ আরো বলেন, ‘‘অগ্নিকাণ্ডে বস্তির পঁচিশটি কাঁচাঘর এবং পাঁচটি সেমি পাকা ঘর পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS