1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ অপরাহ্ন
Title :
রাজধানীর ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রী মরিয়মের মরদেহ উদ্ধার অপ্রতীম হত্যা: মোবাইল ছিনতাইয়ের জন্য নির্জন পাহাড়ি বনে নিয়ে হত্যা, গ্রেপ্তার ৩ ফার ক্যামিক্যালের নাম বদল, নতুন নাম ‘ফার ক্যামিক্যাল এন্ড টেক্সটাইল’ সাবেক জনতা ব্যাংক চেয়ারম্যান আবুল বারকাতের সম্পদের হিসাব চেয়েছে দুদক আইপিও অর্থ ব্যবহারে অনিয়ম, ডমিনেজ স্টিলের ৫ পরিচালককে ৫ কোটি টাকা জরিমানা বিআরবি হসপিটালস লিমিটেড-এ মেডিকেল জার্নাল HEALTH+ এর মোড়ক উন্মোচন হুয়াওয়ে কানেক্ট ২০২৬: বুদ্ধিমত্তাসম্পন্ন, সংযুক্ত ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ গঠনে হুয়াওয়ের প্রতিশ্রুতি এবি ব্যাংকের স্থানান্তরিত জিঞ্জিরা শাখার উদ্বোধন কক্সবাজারের পেকুয়ায় ট্রাস্ট ব্যাংক পিএলসি.-এর নতুন শাখার উদ্বোধন ইসলামী ব্যাংকের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা অনুষ্ঠিত

বেসরকারি মেডিকেলে আবেদন শুরু ৩ ফেব্রুয়ারি

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ৬.৩০ পিএম
  • ৯৩ Time View

২০২৪-২৫ শিক্ষাবর্ষে বেসরকারি মেডিকেল কলেজের এমবিবিএস কোর্সে দেশি শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুসারে ভর্তির অনলাইন আবেদন শুরু হবে ৩ ফেব্রুয়ারি থেকে, আর ভর্তি কার্যক্রম শুরু হবে আগামী ৩ এপ্রিল থেকে।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিস্তারিত জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) কর্তৃক প্রণীত ‘মেডিকেল কলেজ ও ডেন্টাল কলেজ/ইউনিট এ এমবিবিএস বা বিডিএস কোর্সে শিক্ষার্থী ভর্তি নীতিমালা-২০২৫’ অনুযায়ী শিক্ষার্থীদের অনলাইনে নির্ধারিত ছকে আবেদন করতে বলা হয়েছে। আগামী ৩ ফেব্রুয়ারি এ প্রক্রিয়া শুরু হবে। এ জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, অনুমোদিত বেসরকারি মেডিকেল কলেজসমূহে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। ২০২৪-২৫ শিক্ষাবর্ষে এমবিবিএস ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীরা অনলাইন আবেদন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারবেন।

অনলাইনে আবেদন পূরণ করার সময় বিস্তারিত নির্দেশাবলি ভালোভাবে পড়ে, বুঝে, নির্দেশনা অনুযায়ী সতর্কতার সঙ্গে পূরণ করতে হবে। আবেদন ফি ৩০০ টাকা শুধু প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।

অনলাইন আবেদন শুরু হবে আগামী ৩ ফেব্রুয়ারি দুপুর ১২টা থেকে। আবেদন শেষ হবে ৯ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। আবেদনের ফি জমা দেওয়ার শেষ সময় ১০ মার্চ রাত ১১টা ৫৯ মিনিটে। এরপর ভর্তি শুরু ৩ এপ্রিল এবং ভর্তি কার্যক্রম শেষ হবে ১২ এপ্রিল।

বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ও কোটা নির্ধারণে বিএমডিসি কর্তৃক প্রণীত ও অনুমোদিত ভর্তি নীতিমালা প্রযোজ্য হবে। তবে মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য সংরক্ষিত ৫ শতাংশ কোটার ক্ষেত্রে সর্বশেষ সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com