1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ট্রাস্ট ব্যাংকের বন্ড ইস্যু সম্পন্ন করেছে ইউসিবি ইনভেস্টমেন্ট

  • আপডেট : শুক্রবার, ২৪ জানুয়ারী, ২০২৫, ১.১২ পিএম
  • ৯৬ Time View

ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড সফলভাবে ট্রাস্ট ব্যাংক পিএলসির “টিবিএল ৭ম সাব-অর্ডিনেটেড বন্ড” ইস্যু সম্পন্ন করেছে, যার মোট মূল্য ৪৫০ কোটি টাকা। সম্প্রতি (২২ জানুয়ারি ২০২৫) রাজধানী ঢাকার ট্রাস্ট ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে এই বন্ড ইস্যুর সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই বন্ড ইস্যুর মাধ্যমে সংগৃহীত অর্থ ট্রাস্ট ব্যাংক পিএলসির টিয়ার-টু মূলধন বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে, যা ব্যাংকের আর্থিক ভিত্তিকে আরও সুদৃঢ় করবে এবং তাদের ব্যবসায়িক সম্প্রসারণে সহায়ক হবে। এর ফলে ব্যাংকটি তাদের গ্রাহকসেবা প্রসারের পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে আরও কার্যকর অবদান রাখতে সক্ষম হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রাস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক আহসান জামান চৌধুরী এবং ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের প্রতিষ্ঠাতা ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিম আলমগীর। এছাড়াও উভয় প্রতিষ্ঠানের উচ্চপদস্থ কর্মকর্তারা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com