1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সীমান্তে উত্তেজনা ও রাষ্ট্রদূতকে তলব নিয়ে ভারতের অবস্থান জানালেন জয়সওয়াল

  • আপডেট : শুক্রবার, ১৭ জানুয়ারী, ২০২৫, ১০.৪৩ পিএম
  • ৭৭ Time View

বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্রতিক উত্তেজনা ও নয়াদিল্লিতে ঢাকার রাষ্ট্রদূতকে তলব করার বিষয়ে ভারতের অবস্থান জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে ভারতের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেন।

শুক্রবার (১৭ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা আমাদের অবস্থান খুব পরিষ্কার করেছি। আমরা ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করেছি এবং সীমান্তে বেড়া দেওয়ার বিষয়ে আমাদের অবস্থান পরিষ্কার করেছি। আমি বাংলাদেশের কাছে উত্থাপিত কিছু পয়েন্ট বলতে চাই।

তিনি বলেন, আন্তঃসীমান্ত অপরাধমূলক কর্মকাণ্ড, চোরাচালান ও পাচার রোধে সীমান্ত সুরক্ষার লক্ষ্যে কাঁটাতারের বেড়া, সীমান্তে আলো স্থাপন, প্রযুক্তিগত ডিভাইস স্থাপনের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। আমরা আশা করছি, এ ধরনের অপরাধ দমনে সহযোগিতামূলক দৃষ্টিভঙ্গিতে আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে বাংলাদেশ।

জয়সওয়াল বলেন, ভারত চায় বাংলাদেশের সঙ্গে সম্পর্ক ইতিবাচক দিকে এগিয়ে যাক, দ্বিপক্ষীয় সম্পর্ক উভয় দেশের জনগণের জন্য ভালো হোক।

তিনি বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমাদের অবস্থান বেশ কয়েকবার স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। আমাদের পররাষ্ট্র সচিব (ঢাকা) সফর করেছেন। যেখানে আমরা বলেছিলাম, ইতিবাচক সম্পর্ক চাই, ইতিবাচক পথে এগোতে চাই। আমরা বাংলাদেশের জনগণের সঙ্গে ফেডারেল সম্পর্ক চাই। আমরা চাই ভারত-বাংলাদেশ সম্পর্ক বাংলাদেশের জনগণ ও ভারতের জনগণের জন্য ভালো হোক। সুতরাং এটাই আমাদের দৃষ্টিভঙ্গি, একটি ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং এটি রয়ে গেছে।

গত সপ্তাহে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করা হয়। ভারত বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানিয়েছিল, নয়াদিল্লি বেড়া দেওয়ার সময়সহ সীমান্তে সুরক্ষা ব্যবস্থার বিষয়ে সমস্ত প্রোটোকল এবং চুক্তি অনুসরণ করেছে।

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করার একদিন পর বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করা হয়। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত-বাংলাদেশ সীমান্তে সাম্প্রতিক কাঁটাতারের বেড়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে এবং আপত্তি জানায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com