1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সব চুক্তি মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে : ভারত

  • আপডেট : সোমবার, ১৩ জানুয়ারী, ২০২৫, ১০.২৭ পিএম
  • ৮৬ Time View

বাংলাদেশ ও ভারতের মধ্যকার সব চুক্তি ও প্রটোকল মেনেই সীমান্তে বেড়া দেওয়া হচ্ছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ সোমবার (১৩ জানুয়ারি) দুপুরের দিকে ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামকে তলব করে এ কথা জানিয়েছে ভারত।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় আজ এক বিবৃতিতে জানিয়েছে, সীমান্ত সুরক্ষিত করতেই কাঁটাতারের বেড়া, বাতি ও ডিভাইস স্থাপন করা হচ্ছে। সীমান্তে অপরাধ দমনে ভারত সহযোগিতামূলক ব্যবস্থা নেবে।

আন্তঃসীমান্ত অপরাধমূলক কার্যকলাপ, চোরাকারবার, অপরাধীদের চলাচল জাতীয় চ্যালেঞ্জ মোকাবিলার প্রতিশ্রুতি ভারত পুনর্ব্যক্ত করছে। বাংলাদেশ-ভারত সীমান্তে বেড়া দেওয়াসহ নিরাপত্তা ব্যবস্থার ক্ষেত্রে, ভারত দুই সরকার ও সীমান্তরক্ষী বাহিনীর মধ্যকার সব প্রোটোকল এবং চুক্তি মেনে চলছে বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে জানায় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত সপ্তাহে সীমান্তের কিছু জায়গায় ভারত কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করলে বিএসএফ ও বিজিবির মধ্যে উত্তেজনা বাড়তে থাকে। পরে পতাকা বৈঠকের পর বিএসএফ কাজ বন্ধ রাখে। এ ঘটনাকে কেন্দ্র করে গতকাল রোববার ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় কুমার ভার্মাকে তলবের পরদিন আজ ভারতে নিযুক্ত বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com