1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:০৩ অপরাহ্ন
Title :
নেগেটিভ ইকুইটি ও আনরিয়েলাইজড লস সমন্বয়ে নতুন সময়সীমা নির্ধারণ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার টেক্সটাইলস প্রথম প্রান্তিক প্রকাশ করেছে স্কয়ার ফার্মা লভ্যাংশ ঘোষণা করেছে ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন ডেল্টা অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারে পুরস্কৃত স্থপতি ও স্থাপত্য প্রকল্প মাধবপুরে ছয় নির্দোষ জেল খেটে সাড়ে ৩ বছর পর খুনী গ্রেফতার, কঙ্কাল উদ্ধার পান-জর্দার বিরুদ্ধে স্বাস্থ্য কর্মকর্তার অভিযান টাঙ্গাইলে গ্রিল কেটে হাত-পা বেঁধে সাবেক চেয়ারম্যানের বাড়িতে লুট; রহস্যজনকভাবে পোস্ট অফিসে আটকেপড়া যুবক আটক কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর প্রথমবারের মতো ১১ ভবনের নকশা অনুমোদন দিল প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মুন্নু ফেব্রিকস

দেশে এইচএমপিভি ভাইরাস শনাক্ত

  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫, ৩.৩২ পিএম
  • ১৩৭ Time View

এবার বাংলাদেশে শনাক্ত হলো দ্য হিউম্যান মেটানিউমো ভাইরাস (এইচএমপিভি) আক্রান্ত ব্যক্তি একজন নারী।

রোববার (১২ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের সংক্রামক ব্যাধি নিয়ন্ত্রণ শাখার লাইন ডিরেক্টর ডা. হালিমুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, আক্রান্ত নারী ভৈরবের বাসিন্দা। তার বিদেশ ভ্রমণের ইতিহাস নেই। বর্তমানে তিনি রাজধানীর মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ডা. হালিমুর রহমান জানান, একজন নারীর শরীরে এইচএমপি ভাইরাস পাওয়া গেছে। তবে তিনি ভাইরাস ও ব্যাকটেরিয়ায় আক্রান্ত। যার মাঝে ভাইরাস হচ্ছে এইচএমপিভি ও ব্যাকটেরিয়া হচ্ছে ক্লেবসিয়েলা নিউমোনিয়া।

তিনি আরও বলেন, নিউমোনিয়ার ব্যাকটেরিয়াতে ওনার শারিরীক অবস্থার অবনতি হয়েছে। তবে এইচএমপিভির কারণে বেশি ক্ষতিগ্রস্ত না।

হিউম্যান মেটানিউমো ভাইরাস মূলত একটি শ্বাসযন্ত্রের ভাইরাস। যা প্রধানত ফুসফুস ও শ্বাসনালিকে প্রভাবিত করে। ভাইরাসটি ২০০১ সালে প্রথম শনাক্ত করা হয়। এটি শ্বাসযন্ত্রের সংক্রমণের একটি প্রধান কারণ। সম্প্রতি চীন ও পার্শ্ববর্তী দেশ ভারতে বেশ কয়েকজন ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন। এতে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com