1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

নিয়ন্ত্রণে আসেনি দাবানল, এখনো জ্বলছে যুক্তরাষ্ট্র

  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ৬.১৬ পিএম
  • ৮৩ Time View

 যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলসে গত চারদিন ধরে তাণ্ডব চালাচ্ছে দাবানল। এরমধ্যে প্যালিসেডেস, ইটনের আগুন সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি করেছে। প্যালিসেডেসের আগুনে পুড়েছে ১৯ হাজার একর জমি। শুক্রবার (১০ জানুয়ারি) স্থানীয় সময় সকাল পর্যন্ত এই দাবানলটির মাত্র ৬ শতাংশ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন ফায়ার ফাইটাররা। ইটনের আগুন, যেটিতে পুড়েছে ১৩ হাজার একর জমি। সেটি একটুও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। হার্স্ট এর আগুনে পুড়েছে ৭৭১ একর জায়গা। এটি ৩৭ শতাংশ নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। অপরদিকে কেনেথ দাবানলের আগুন ৩৫ শতাংশ নেভানো সম্ভব হয়েছে। এই দাবানলে পুড়েছে এক হাজার একর জায়গা।

সংবাদমাধ্যম সিএনএন জানিয়েছে, ১ লাখ ৮০ হাজার মানুষকে বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান রেখেই চলে যেতে বলা হয়েছে। আরও ২ লাখ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। তাদের যে কোনো সময় সরে যেতে বলা হতে পারে।
ভয়াবহ এ দাবানলে এখন পর্যন্ত ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অসংখ্য মানুষ। এছাড়া পুড়ে ছাই হয়ে গেছে ১০ হাজার বাড়ি-গাড়িসহ অন্যান্য অবকাঠামো।

লস অ্যাঞ্জেলসের বাসিন্দারা আগুন তাণ্ডব চালানোর পর নিজেদের বাড়ির কাছে যান। বেশিরভাগই দেখতে পেয়েছেন তাদের বাড়ির কোনো কিছু আর অবশিষ্ট নেই।  দাবানলের সুযোগ নিয়ে অনেকে সেখানে লুটপাট চালিয়েছেন। মানুষের সম্পদ রক্ষায় আক্রান্ত স্থানে ন্যাশনাল গার্ডের সেনাদের মোতায়েন করার সিদ্ধান্ত হয়েছে। এছাড়া লুটপাটে জড়িত থাকায় অন্তত ২০ জনকে আটক করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com