1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

লস অ্যাঞ্জেলেসের ভয়াবহ দাবানলে নিহত বেড়ে ১০

  • আপডেট : শুক্রবার, ১০ জানুয়ারী, ২০২৫, ২.৩০ পিএম
  • ৯৭ Time View

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানলে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িয়েছে। আগুন ছড়িয়ে পড়ায় একের পর এক পুড়ছে নতুন নতুন এলাকা। এরইমধ্যে দাবানলের কারণে সতর্কতা জারি করা হয়েছে। 

আজ শুক্রবার (১০ জানুয়ারি) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেসে দাবানলে কমপক্ষে দশজন নিহত হয়েছে। লস অ্যাঞ্জেলেসের মেডিকেল পরীক্ষক বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় অগ্নিকাণ্ডে ১০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

এদিকে, দমকা বাতাস আগুনকে আরও তীব্র করে তুলতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়াবিদরা।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির শেরিফ রবার্ট লুনা বলেছেন, অনেক ক্ষতিগ্রস্ত এলাকায় পৌঁছানো নিরাপদ ছিল না। ফলে মৃতের সংখ্যা “একেবারে বদলে যাবে”।

বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলেস এবং ভেনচুরা কাউন্টির সীমান্তে সংঘটিত সর্বশেষ অগ্নিকাণ্ডের ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।

অগ্নিসংযোগ তদন্তকারীরা ৫ হাজার ৩০০টির বেশি অবকাঠামো ধ্বংসকারী প্যালিসেডসে আরেকটি অগ্নিকাণ্ডের সূত্রপাতের বিষয়টি খতিয়ে দেখছেন।

এরই মধ্যে ইটনের আগুনে চার থেকে পাঁচ হাজার অবকাঠামো ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।

এ ছাড়া পরিত্যক্ত বাড়ি লুট করার অভিযোগে পুলিশ ২০ জনকে গ্রেপ্তার করার পর কিছু এলাকায় কারফিউ জারির পরিকল্পনা করা হচ্ছে।

আগুন নেভানোর কাজে নিয়োজিত কর্মীরা জানিয়েছেন, তাদের পানির তীব্র সংকট রয়েছে এবং তারা আগুনের কাছে হেরে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com