1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Title :
কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক ওবিইউকে সরাসরি বৈদেশিক মুদ্রা কেনাবেচার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক আদালতে অপ্রতিম হত্যার ৪ আসামি, ৭ দিনের রিমান্ড আবেদন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর বাংলা কিউআর ও ক্যাশলেস ডিজিটাল ব্যাংকিং ক্যাম্পেইন উদ্বোধন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৮০তম সভা অনুষ্ঠিত নবীনগরের বিদ্যাকুটে নিখোঁজের ২ দিন পর ঝোপঝাড়ে মিললো মাদ্রাসা ছাত্রীর অর্ধগলিত লাশ! বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব শান্তি দিবস ২০২৬ উদযাপন করল জেএমআই গ্রুপ টাঙ্গাইলে ৩০ মেগাওয়াট বিদ্যুৎ যাচ্ছে ইজিবাইকের পেটে; ঘন ঘন লোডশেডিং, কলকারখানা বন্ধের উপক্রম, চাহিদার ঘাটতি ৪১ শতাংশ

গাইবান্ধায় প্রধানমন্ত্রীর উপহার পেলেন ৬৯৪ পরিবার

  • আপডেট : মঙ্গলবার, ২৬ এপ্রিল, ২০২২, ৯.৫১ পিএম
  • ২৯৭ Time View

জেলা প্রতিনিধি, গাইবান্ধা : ঈদ উপলক্ষে প্রধানমন্ত্রীর ঘর উপহার পেলেন গাইবান্ধার সাতটি উপজেলার ৬৯৪টি পরিবার। আজ মঙ্গলবার দুপুরে ভার্চুয়ালিতে দেশব্যাপী ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত ঘর ও জমি প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এরপর প্রতিটি উপজেলায় পৃথকভাবে এসব ঘর ও জমির দলিল আনুষ্ঠানিকভাবে ভুমিহীনদের মধ্যে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আজ সকাল ১১টায় গাইবান্ধা সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

বক্তব্য দেন, জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম, পুলিশ সুপার মুহাম্মদ তৌহিদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সদর উপজেলা চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর প্রমুখ।
জেলা প্রশাসক বলেন, দুইশতক জমিতে নির্মিত ঘরের দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র সুবিধাভোগিদের কাছে হস্তান্তর করা হয়েছে। আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় তৃতীয় পর্যায়ে জেলায় ২ হাজার ৪১৬টি ঘর নির্মাণ করা হবে। এরমধ্যে আজ সম্পন্ন হওয়া ৬৯৪টি ঘর হস্তান্তর করা হয়। বাকী ১ হাজার ৭২২টি আগামি জুন মাসের মধ্যে হস্তান্তর করা হবে।


ঘর পেয়ে সদর উপজেলার পিয়ারাপুর গ্রামের কলিম উদ্দিন (৬০) বলেন, আমাদের কোন ঘরবাড়ি ছিলনা। অন্যের জায়গায় বসবাস করতাম। আজকে নতুন ঘর পেলাম। নতুন ঘরে আনন্দ করে ঈদ করতে পারবো। প্রধানমন্ত্রীকে ধন্যবাদ। গাইবান্ধা পৌরসভার আর্দশপাড়া এলাকার আরতি রাণী বলেন, তিনি অন্যের ভাঙ্গা ঘরে থাকতেন। আজ ঘর পেয়ে খুশি। ঘর দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে তিনি ধন্যবাদ জানান।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com