1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

ভারতে মন্দিরে পদদলিত হয়ে ৬ জন নিহত

  • আপডেট : বৃহস্পতিবার, ৯ জানুয়ারী, ২০২৫, ৮.২৯ পিএম
  • ৮৪ Time View

ভারতে অন্ধ্রপ্রদেশে পদদলিত হয়ে ৬ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন কমপক্ষে ৪০ জন। রাজ্যের তিরুপতি নামে পরিচিত শ্রী ভেঙ্কটেশ্বর স্বামী মন্দিরে প্রবেশের জন্য ফ্রি টোকেন পেতে বিপুল সংখ্যক মানুষের হুড়োহুড়িতে পদদলিত হয়ে এসব নিহত ও আহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্থান টাইমস।

রয়টার্স বলছে, বুধবার রাতে দক্ষিণ ভারতের ওই মন্দিরে বিনামূল্যে দেবতার দর্শনের জন্য হাজার হাজার ভক্তের টোকেন সংগ্রহের সময় পদদলিত হয়ে কমপক্ষে ছয়জন নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন।

হিন্দুস্থান টাইমসের প্রতিবেদনে বলা হয়, পুলিশ যখন টোকেন সংগ্রহের গেট খুলে দেয় তখনই উপস্থিত সকলের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এতেই এমন হতাহতের ঘটনা ঘটে। যদিও সংবাদমাধ্যমটি প্রত্যক্ষদর্শীদের বয়ানে দাবি করেছে, সেখানে টোকেন বিতরণে পুলিশের কোনো কার্যকর ‘সিস্টেম’ ছিল না। ফলে এমন বিশৃঙ্খলা তৈরি হয়েছে।

১০-১৯ জানুয়ারি পর্যন্ত তিরুপতি মন্দিরে ভক্তদের দর্শনের সুযোগ দেয়ার জন্য বৃহস্পতিবার থেকে টোকেন ইস্যু করতে কর্তৃপক্ষ একটি স্কুলে কাউন্টার স্থাপন করেছিল। বৃহস্পতিবার থেকে টোকেন দেয়ার কথা থাকলেও লোকেরা প্রায় ২০০০ বছরের পুরোনো এই মন্দিরে যাওয়ার টোকেন সংগ্রহ করার জন্য বুধবার থেকেই লাইনে দাঁড়াতে শুরু করে এবং ধাক্কাধাক্কি ও হুড়োহুড়ির একপর্যায়ে এই হতাহতের ঘটনা ঘটে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com