1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:১৯ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ভারী বৃষ্টিতে ডুবল মক্কা-মদিনার রাস্তাঘাট

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১০.২৬ পিএম
  • ৮০ Time View

সৌদি আরবের মক্কা ও মদিনা অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। বৃষ্টির পানিতে শহরের প্রায় অধিকাংশ রাস্তাঘাট ডুবে গিয়েছে। ফলে যানবাহন চলাচল বন্ধ রয়েছে। খবর গালফ নিউজের ।

স্থানীয় সময় সোমবার (৬ জানুয়ারি) দেশটির পরিবেশ, পানি ও কৃষি মন্ত্রণালয় জানিয়েছে,  রাজ্যের অন্যান্য এলাকাও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। মদিনার  আল শাফিয়াহ অঞ্চলে সর্বোচ্চ ৪৯ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এরপরই দ্বিতীয় স্থানে রয়েছে জেদ্দার আল বাসাতিন জেলা। সেখানে ৩৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

গালফ নিউজের প্রকাশিত একটি ভিডিও ফুটেজে দেখা যায়, মক্কার প্রধান সড়কে স্রোতের বেগে প্রবাহিত হচ্ছে বৃষ্টির পানি। বাসসহ বড় পরিবহণগুলো খুব ধীর গতিতে চলাচল করছে। অধিকাংশ জায়গায় ব্যক্তিগত গাড়িগুলো পানির নিচে তলিয়ে গেছে।

মন্ত্রণালয়ের প্রতিবেদনে আরও বলা হয়েছে, মক্কা, মদিনা, কাসিম, তাবুক, উত্তর সীমান্ত এবং আল জউফ অঞ্চলে মঙ্গলবার (৭ জানুয়ারি) পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

কর্তৃপক্ষ স্থানীয় বাসিন্দাদের প্রতিকূল আবহাওয়ায় নিরাপত্তা নির্দেশিকা মেনে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com