1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে নিহত অন্তত ৩৬

  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫, ১২.০৪ পিএম
  • ৯৫ Time View

চীনের তিব্বতে শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। হিমালয়ের উত্তর পাদদেশে আঘাত হানা এই কম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৮।

শক্তিশালী এই ভূমিকম্পে প্রতিবেশী নেপাল, ভুটান এবং ভারতেও কম্পন অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম ডয়চে ভেলে ও আল জাজিরা।

ডয়চে ভেলে বলছে, মঙ্গলবার সকালে হিমালয়ের পাদদেশে রিখটার স্কেলে ৬.৮ মাত্রার ভূমিকম্পে কয়েক ডজন লোক নিহত হয়েছেন এবং আরও কয়েক ডজন আহত হয়েছেন। স্থানীয় চীনা মিডিয়া তিব্বতের শিগাৎসে শহরে এবং এর আশপাশে কমপক্ষে ৩৬ জন নিহত হওয়ার খবর দিয়েছে। প্রতিবেশী নেপাল ও ভারতেও এই কম্পন অনুভূত হয়েছে।

চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া তিব্বতের ডিংরি কাউন্টির চাংসুও, কুলুও এবং কুওগুও শহরগুলোর কথা উল্লেখ করে বলেছে, স্বায়ত্তশাসিত তিব্বত অঞ্চলের ভূমিকম্প ব্যুরো থেকে একজন প্রতিবেদক জানতে পেরেছেন, ভূমিকম্পে মানুষ মারা গেছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৯টা ৫ মিনিটে আঘাত হানা ভূমিকম্পটির কেন্দ্রস্থলের গভীরতা ছিল ১০ কিলোমিটার (৬.২ মাইল)। কিন্তু ভূমিকম্পের পূর্বের তীব্রতা ৬.৯ থেকে সংশোধন করা হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) ভূমিকম্পের মাত্রা ৭.১ বলে জানিয়েছে। সিনহুয়ার রিপোর্টার আরও বলেছেন, সকাল ১০টা নাগাদ “একাধিক আফটারশক” রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সবচেয়ে তীব্র আফটার শকের মাত্রা ছিল ৪.৪।

চীনের রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভি জানিয়েছে, ডিংরি কাউন্টি এবং এর আশপাশের এলাকায় খুব শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে এবং ভূমিকেন্দ্রের কাছাকাছি অনেক ভবন ধসে পড়েছে।

রয়টার্স নিউজ এজেন্সির ভিডিও ফুটেজে দেখা গেছে, শিগাৎসে এবং লাতসে শহরে ক্ষতিগ্রস্ত ভবন এবং ভেঙে পড়া দোকানের ফ্রন্ট, ধ্বংসাবশেষ রাস্তায় ছড়িয়ে পড়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com