1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ০৬ মে ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
Title :
ভিভোর সেরা ডিলে ঈদের সেরা আনন্দ দেশের সর্ববৃহৎ আইকনিক অফিস ভবন নির্মাণে ৩ পরামর্শক প্রতিষ্ঠানের সঙ্গে ওয়ালটনের চুক্তি স্বাক্ষর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের রাষ্ট্রপতি, সরকারের প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা ও উপনেতা এবং চিফ হুইপ বরাবর ইসলামী সমাজের আমীর সাহেবের চিঠি প্রদান বরেন্দ্র অঞ্চলে নিরাপদ পানির টেকসই সমাধানে নতুন উদ্যোগ ‘সাওয়াব’ তিন ব্যাংক থেকে ৫০ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে লাফার্জহোলসিম পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ইসলামি ব্যাংক পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে ব্যাংক এশিয়া

হবিগঞ্জে বোরো ধান রোপণে ব্যস্ত কৃষকরা

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ৫.৫১ পিএম
  • ৪৮ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জ জেলার ৯টি উপজেলায় ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা নিয়ে চারা রোপণ শুরু হয়েছে। এসব জমির জন্য জেলায় বীজতলা করা হয়েছে তৈরি ৫ হাজার ৬৫২ হেক্টর, সোমবার (০৬.জানুয়ারি) সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার হাওর ঘুরে দেখা যায়, কৃষকররা বীজতলা থেকে চারা উত্তোলন করছেন। কিছু জায়গায় বীজতলা তৈরি করা হয়েছে ট্রেতেও। উত্তোলনের পর চাষাবাদ করা জমিতে নিয়ে শ্রমিক এবং রাইস ট্রান্সপ্লান্টার দ্বারা ধানের চারা রোপণ করা হচ্ছে।  

খোঁজ নিয়ে জানা যায়।

চলতি বোরো মৌসুমে লাখাই উপজেলায় ১১ হাজার ২০৮ হেক্টর জমিতে আবাদের লক্ষ্যমাত্রা নিয়েছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আর হবিগঞ্জ জেলার ৯ উপজেলা মিলে মোট ১ লাখ ২৩ হাজার ৭৩৬ হেক্টর জমিতে ৩ ধরনের বোরো ধান আবাদের লক্ষ্যমাত্রা ধরা। তার মধ্যে ৫০ হাজার ৮৮৫ হেক্টর হাইব্রিড, উফসী জাতের ৭২ হাজার ৮০১ হেক্টর এবং স্থানীয় জাতের ধান আবাদ হবে ৫০ হেক্টর জমিতে।

হাইব্রিড জাতে হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৮ টন, উফসীতে ৬ দশমিক ৯৩ টন ও স্থানীয় জাত থেকে প্রতি হেক্টর থেকে ১ দশমিক ৯ টন চাল উৎপাদনের সম্ভাবনা রয়েছে। সে অনুযায়ী বোরো থেকে হবিগঞ্জে ৫ লাখ ২৪ হাজার ৩৪৫ টন চাল উৎপাদন হওয়ার কথা। ধানের হিসাবে গেলে তা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৮৬ হাজার ৫১৮ টনে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com