1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা পাশে ছিলাম, আছি এবং আজীবন থাকবো: প্রতিমন্ত্রী টুকু জলবায়ু আলোচনার পরিভাষা সহজ করতে প্রকাশিত হলো ‘কপ ও জলবায়ু পরিবর্তন শব্দকোষ’ তৃতীয়বারের মতো কুমিল্লার শ্রেষ্ঠ ওসি চান্দিনার নুরুজ্জামান চুয়াডাঙ্গায় ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত নিরাপদ খাদ্য নিশ্চিত ও বাজারমূল্য নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান জোরদারের তাগিদ কুমিল্লায় শ্রেষ্ঠ সার্কেল ও ওসিদের পুরস্কৃত করলেন পুলিশ সুপার বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের নতুন ব্যবস্থাপনা পরিচালক রাব্বুর রেজা

মেক্সিকোতে পানশালায় বন্দুক হামলায় নিহত ৫

  • আপডেট : সোমবার, ৬ জানুয়ারী, ২০২৫, ১২.৪৫ পিএম
  • ১০৫ Time View

মেক্সিকোর দক্ষিণ-পূর্বাঞ্চলীয় তাবাস্কো রাজ্যের ভিলাহেরমোসা শহরে একটি পানশালায় বন্দুকধারীদের গুলিতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও সাতজন। স্থানীয় সময় শনিবার (৪ জানুয়ারি) এ হামলার ঘটনা ঘটে।

তাবাস্কো রাজ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে সোমবার (৬ জানুয়ারি) এ খবর দিয়েছে সিনহুয়া নিউজ।

রবিবার (৫ জানুয়ারি) রাজ্য সরকারের মুখপাত্র ফার্নান্দো ভাজকুয়েজ রোসাস সাংবাদিকদের বলেন, “রাজ্য ও ফেডারেল বাহিনী ভিলাহারমোসার তামুলতে পাড়ার পানশালায় পাঁচ জনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ীদের ধরতে অভিযান শুরু করেছে।”

মুখপাত্র আরো বলেন, “গুলিতে সাতজন আহত হয়েছেন। তদন্ত শুরু করা হয়েছে।”

স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, অজ্ঞাত বন্দুকধারীরা লা কাসিতা আজুল পানশালায় ঢুকে গ্রাহকদের উপর গুলি চালায়। ঘটনাস্থলে রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখা যায়।

তাবাস্কো, যেখানে তেল উৎপাদনের সুবিধাগুলো রয়েছে, সাম্প্রতিক মাসগুলোতে অপরাধমূলক সহিংসতা বৃদ্ধি পেয়েছে। গত নভেম্বরেও ভিলাহারমোসার একটি পানশালায় বন্দুক হামলায় ছয়জন নিহত এবং ১০ জন আহত হন। এর আগে দুই সপ্তাহ আগে কেরেতারো শহরের একটি পানশালায় হামলায় ১০ জন নিহত হন। একই সপ্তাহে মেক্সিকো সিটির এক শহরতলির একটি পানশালায় বন্দুক হামলায় আরো ছয়জন নিহত হন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com