1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৪ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

জরুরী বৈঠকে বসেছে ইসরায়েলের প্রধানমন্ত্রী

  • আপডেট : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫, ৩.৪১ পিএম
  • ৫৫ Time View

ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও দখলদার ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতির আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। কাতারের রাজধানী দোহায় এ নিয়ে দফায় দফায় আলোচনা হচ্ছে। এরমধ্যে জরুরি বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল রোববার (৫ জানুয়ারি) জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৫টায় কয়েকজন মন্ত্রীকে নিয়ে বৈঠকে বসবেন নেতানিয়াহু। তবে ইসরায়েলি এক মন্ত্রীর সহযোগী সংবাদমাধ্যমটিকে নিশ্চিত করেননি বৈঠকটিতে যুদ্ধবিরতি ও জিম্মি চুক্তি আলোচনাই হবে কি না।

বৈঠকে উগ্রপন্থি জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গিভির এবং অর্থমন্ত্রী বাজায়েল স্মোরিচও থাকবেন। এ দুজন গাজায় হামাসের সঙ্গে যে কোনো ধরনের চুক্তির বিরোধীতা করছেন। তারা এখনো বলে আসছেন চুক্তিতে কোনো সমর্থন জানাবেন না। চুক্তি করলে নেতানিয়াহুর জোট থেকে বেরিয়ে সরকারের পতন ঘটানোর হুমকিও দিয়েছেন তারা।

তবে যেসব জিম্মি এখনো গাজায় আছেন তাদের পরিবারের সদস্যরা ইসরায়েলি সরকারের ওপর চাপ প্রয়োগ করা শুরু করেছেন। গতকাল শনিবার রাতেও তারা বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেন।

২০২৩ সালের ৭ অক্টোবর ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ ইসরায়েলের বিভিন্ন অবৈধ বসতিতে হামলা চালিয়ে প্রায় ২৫০ জনকে গাজায় জিম্মি হিসেবে নিয়ে যায়। এরমধ্যে ওই বছরের নভেম্বরে এক সপ্তাহের যুদ্ধবিরতিতে শতাধিক জিম্মি মুক্তি পান। এরপর আর কোনো চুক্তি না করে সামরিক শক্তি প্রয়োগের মাধ্যমে জিম্মিদের মুক্তির চেষ্টা চালিয়েছিল ইসরায়েলি সেনারা। কিন্তু তারা বেশিরভাগ জিম্মিকেই মৃত হিসেবে উদ্ধার করেছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com