1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

গাজায় ইসরায়েলি বিমান হামলায় নিহত ৭১

  • আপডেট : শুক্রবার, ৩ জানুয়ারী, ২০২৫, ১.৫৬ পিএম
  • ৫৭ Time View

যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের অবস্থানে ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ৭১ জন বেসামরিক লোক নিহত হয়েছে। এ সময় ফিলিস্তিনি নিরীহ লোকজনকে লক্ষ্য করে ৩৪টি বিমান হামলা চালানো হয় বলে জানিয়েছে গাজার সরকারি গণমাধ্যম। খবর এএফপির।

কাতার ভিত্তিক গণমাধ্যম আলজাজিরা জানিয়েছে, গাজার নুসেইরাত শরণার্থী শিবিরে আবাসিক অবস্থানে ইসরায়েলি বাহিনী রাতভর হামলা চালায়। এসব হামলায় কমপক্ষে পাঁচজন ফিলিস্তিনি নিহত হয়েছে।

গাজার ফিলিস্তিনি মিডিয়া সেন্টার জানিয়েছে, গাজার মধ্যাঞ্চলে অবস্থিত আজ-জাওয়াদিয়া এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে ইসরায়েলি সামিরিক বাহিনীর বোমাবর্ষণে ওমর আল-দুরাওই নামে একজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় উপত্যকাটিতে দুজন সাংবাদিককে হত্যা করল দখলদার ইসরায়েলিরা। ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজা যুদ্ধে এ পর্যন্ত ২১৭ জন সাংবাদিক ও গণমাধ্যমকর্মী নিহত হয়েছে।

এদিকে, ফিলিস্তিনি মানবাধিকার গ্রুপ আল-হক এক বিবৃতিতে জানিয়েছে, গাজার ফিলিস্তিনি অধিবাসীদের ওপর হামলা চালানো হচ্ছে ইসরায়েলি উচ্ছেদ অভিযানকে বাস্তবায়িত করার লক্ষ্য নিয়ে। এ কারণেই মানবিক ‘নিরাপদ’ এলাকাগুলোতেও হামলা চালাচ্ছে ইসরায়েল।

অন্যদিকে, জাতিসংঘ বলেছে, ইসরায়েলকে অবশ্যই গাজার চিকিৎসা অবকাঠামোগুলোতে হামলা চালানো বন্ধ করতে হবে। এক বিবৃতিতে এই বিশ্ব সংস্থাটি গাজার চিকিৎসা ব্যবস্থাকে লক্ষ্য করে ইসরায়েলি নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে।

২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে গাজায় ফিলিস্তিন-ইসরায়েল যুদ্ধে এ পর্যন্ত ৪৫ হাজার ৫৮১ জন ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের মধ্যে বেশিরভাগই নিরীহ শিশু ও নারী। এ ছাড়া এই যুদ্ধে আহত হয়েছে আরও ১ লাখ ৮ হাজার ৪৩৮ জন ফিলিস্তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com