1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

আল জাজিরার সম্প্রচার স্থগিত করল ফিলিস্তিনি কর্তৃপক্ষ

  • আপডেট : বৃহস্পতিবার, ২ জানুয়ারী, ২০২৫, ১১.২২ এএম
  • ৬৩ Time View

সম্প্রচারসহ কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা টেলিভিশনের অন্যান্য কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এমন পদক্ষেপের কারণ হিসেবে আল জাজিরায় ‘উসকানিমূলক উপাদান’ প্রচারের কথা উল্লেখ করা হয়েছে।

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা’র বরাত দিয়ে বুধবার (০১ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে রয়টার্স। 

ওয়াফা বলছে, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সংস্কৃতি, অভ্যন্তরীণ এবং যোগাযোগমন্ত্রীরা যৌথভাবে এই সিদ্ধান্ত নিয়েছেন। কারণ হিসেবে বলা হয়েছে, চ্যানেলটিতে সম্প্রচারিত উপাদান ‘প্রতারণামূলক’ এবং ‘বিরোধ সৃষ্টিকারী’ ছিল। 

তবে এ বিষয়ে বিস্তারিত আর কোনো তথ্য দেয়নি ওয়াফা। 

আদেশে বলা হয়েছে, সিদ্ধান্তটি অস্থায়ী। কিন্তু কতদিন তা বহাল থাকবে সে বিষয়ে সুনির্দিষ্ট করে কিছু বলা হয়নি।

এর আগে, গত সপ্তাহে অধিকৃত পশ্চিম তীরের জেনিন ক্যাম্পে ফিলিস্তিনি নিরাপত্তা বাহিনী এবং যোদ্ধাদের মধ্যে সপ্তাহব্যাপী সংঘাতের খবর কভারেজ নিয়ে জন্য আল জাজিরার সমালোচনা করেছিল ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

এদিকে, ফিলিস্তিনি কর্তৃপক্ষকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করার এবং তাদের সাংবাদিকদের পশ্চিম তীর থেকে ভীতি ছাড়াই স্বাধীনভাবে রিপোর্ট করার অনুমতি দেয়ার আহ্বান জানিয়েছে আল জাজিরা। 

যদিও হামাস পরিচালিত গাজায় আল জাজিরা বন্ধের এই সিদ্ধান্ত কার্যকর হবে না বলে মনে করা হচ্ছে। কারণ গাজায় কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারে না ফিলিস্তিনি কর্তৃপক্ষ।

সূত্র: রয়টার্স

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com