1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন
Title :
কুমিল্লায় নিখোঁজের ৫ দিন পর পুকুরে মিললো ব্যাংক কর্মকর্তার মরদেহ ঢাকা বাঁচাও এর থিম সং এর শুভ উদ্বোধন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার

বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংকের প্রিমিয়ার স্টল উদ্বোধন

  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫, ৩.৫০ পিএম
  • ১০৬ Time View

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর প্রিমিয়ার স্টল ও ৩টি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ ১ জানুয়ারি ২০২৫, বুধবার ফিতা কেটে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার পূর্বাচলে ইসলামী ব্যাংকের ৬৩ নম্বর স্টল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা, অ্যাডিশনাল ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন মজুমদার, সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ.কে.এম মাহবুব মোরশেদ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান ও সিনিয়র ভাইস প্রেসিডেন্ট নজরুল ইসলামসহ ব্যাংকের উর্ধ্বতন কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।

এই স্টলে প্রতিবছরের ন্যায় এবারও আধুনিক ব্যাংকিং সেবাসহ বাণিজ্য মেলায় আগত ক্রেতা-দর্শনাথী, গ্রাহক ও ব্যবসায়ীদের তথ্যসেবা প্রদান করা হচ্ছে। ব্যাংকের স্টলে রয়েছে অটোমেটেড চালান সিস্টেমের (এসিএস) মাধ্যমে সরকারি রাজস্ব ভ্যাট, ট্যাক্স ও বিভিন্ন ফি জমাদানের ব্যবস্থা। ব্যবসায়ীগণ তাদের প্রতিদিনের লেনদেনের ভ্যাট-ট্যাক্সসহ অন্যান্য ফি এই স্টলে নিয়মিত জমা দিতে পারছেন। হিসাব খোলার ফরম পূরণ, এটিএম-সিআরএম থেকে টাকা উত্তোলন ও জমাসহ বিভিন্ন ব্যাংকিং সেবা পাওয়া যাচ্ছে। এছাড়া ডিজিটাল ব্যাংকিং অ্যাপ সেলফিন, এমক্যাশ, এজেন্ট ব্যাংকিং, ইন্টারনেট ব্যাংকিংসহ আমানত ও বিনিয়োগ সংক্রান্ত তথ্য জানা যাচ্ছে। সার্বিক সহায়তা করছেন ব্যাংকের কর্মকর্তারা। এছাড়া ব্যাংকের ৩টি এটিএম বুথ থেকে হিসাবারীরা এটিএম কার্ড দিয়ে টাকা তুলে প্রয়োজনীয় কেনাকাটা করতে পারছেন। সিআরএম-এর মাধ্যমে বিক্রেতারাও যে কোনো সময় নিজেদের টাকা জমা দেওয়ার সুযোগ পাচ্ছেন। ইসলামী ব্যাংক ২০১২ সাল থেকে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দৃষ্টিনন্দন স্থাপনাসহ ক্রেতা দর্শনার্থীদের স্মার্ট ব্যাংকিং সেবা দিয়ে আসছে। আর্থিক অন্তর্ভুক্তি কার্যক্রম বাড়ানো এবং মানুষকে ইসলামী ব্যাংকিং সম্পর্কে সঠিক ধারণা দিতে প্রতিবছর মেলায় অংশগ্রহণ করে ইসলামী ব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com