শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৫:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
‘যমুনা’য় উঠছেন না, নিজ বাসভবনেই থাকবেন প্রধানমন্ত্রী শাওয়ালের চাঁদ না ওঠায় শনিবার ঈদ ঘোষণা সিলেটের গোলাপগঞ্জে সমাজহিতৈষী আব্দুল মছব্বিরের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী স্বরণে ইফতার ও দোয়া মাহফিল জাতীয় ঈদগাহে ঈদের নামাজে অংশ নেবেন তারেক রহমান ও রাষ্ট্রপতি চুয়াডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করলেন নবগত পুলিশ সুপার আলমডাঙ্গায় ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্তদের পাশে চুয়াডাঙ্গা ১ আসনের এমপি রাসেল আজও মধ্যপ্রাচ্যের ছাব্বিশ ফ্লাইট বাতিল ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ২০ কিলোমিটার যানবাহনের ধীরগতি সান্তাহার দুর্ঘটনার পর ২১ ঘণ্টা বন্ধ থাকার পর ট্রেন চলাচল শুরু ঈদের তারিখ নির্ধারণে আজ বসছে চাঁদ দেখা কমিটি

দেশের সব কোচিং সেন্টার বন্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট : বুধবার, ১ জানুয়ারী, ২০২৫
  • ৫০ Time View

সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

বুধবার (১ জানুয়ারি) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের (ডিজিএমই) জারি করা এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

২০২৪-২৫ শিক্ষাবর্ষের এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। পাশাপাশি ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষা ১৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।  

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশের ১৯টি কেন্দ্রে একযোগে মেডিকেল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সরকারের ঊর্ধ্বতন নীতিনির্ধারকরা সজাগ রয়েছেন। সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ১ জানুয়ারি থেকে ২২ জানুয়ারি পর্যন্ত সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের মাধ্যমে পরিচালিত কোচিং সেন্টার বন্ধ থাকবে।  

সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বদা সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।  
 
স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখার এই উদ্যোগকে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ইতিবাচক সাড়া ফেলবে বলে আশা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS