1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২২ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ ভৈরবে র‍্যাবের অভিযানে ১৩ টি হত্যা মামলার আসামি ইমন গ্রেফতার ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি মানি লন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে চট্টগ্রামে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি.-এর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত কমিউনিটি ব্যাংক-এর ৭ম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত সিলেটের অন্যতম পর্যটন কেন্দ্র সাদাপাথর বন্ধ ঘোষণা সিলেটের জেলাপ্রশাসক সারওয়ার আরম প্রত্যাহার, শাহজালাল (রহ.) মাজার কর্তৃপক্ষ খুশি কালিয়ায় সায়রাত সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ করে দুঃখ প্রকাশ অভিযোগকারীর

হবিগঞ্জ আকিজ এর কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জনের মৃত্যু

  • আপডেট : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪, ২.৩২ পিএম
  • ৬৯ Time View

হবিগঞ্জ জেলা প্রতিনিধি: হবিগঞ্জের বাহুবল উপজেলায় আকিজ ভেঞ্চারের কারখানায় সিলিন্ডার বিস্ফোরণে প্রকৌশলীসহ চারজন নিহত হয়েছেন। মঙ্গলবার সকাল ৯টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন বাহুবল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম।

নিহতদের মধ্যে দুজনের পরিচয় জানা গেছে। তারা হলেন মিজান গাজী এবং মাহফুজ। উভয়েই চাঁদপুর জেলার বাসিন্দা এবং কারখানাটিতে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

ওসি জাহেদুল ইসলাম জানান, বিস্ফোরণের সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে দুজন মারা যান। গুরুতর আহত অবস্থায় আরও চারজনকে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই আরও দুজনের মৃত্যু হয়। তিনি আরও জানান, এ ঘটনায় এখনো দুইজন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com