1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Title :
কুমিল্লার পুলিশ সুপারের নবনির্মিত অফিস কক্ষের উদ্বোধন করলেন- কুমিল্লায় গণপূর্তমন্ত্রী ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত টাঙ্গাইলে মাকে হত্যার দায়ে ছেলের মৃত্যুদণ্ড এসএমসি’র দুই দিনব্যাপী কৃমি প্রতিরোধ ক্যাম্পেইন-এর উদ্বোধন দারুণ সব উপহার ও অফারসহ বাজারে এলো ভিভো ভি৮০ বীরগঞ্জে স্বাস্থ্য ও পুষ্টির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে সম্মিলিত অগ্রযাত্রা ও ভবিষ্যৎ লক্ষ্য অর্জনের প্রত্যয়ে কমিউনিটি ব্যাংকের সিএসই ও সিসিইদের সঙ্গে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীর মতবিনিময় Price Sensitive Information (Q1) of ACME Pesticides Limited প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে দ্য পেনিনসুলা চিটাগং

মাওলানা সাদের অনুসারী জিয়া বিন কাসিম দুদিনের রিমান্ডে

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৭.৩৩ পিএম
  • ১১৪ Time View

টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে দুই গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় হওয়া হত্যা মামলায় গ্রেপ্তার মাওলানা সাদ কান্ধলভির অনুসারী জিয়া বিন কাসিমের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

আজ রোববার (২৯ ডিসেম্বর) দুপুরে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-৫ এর বিচারক ইকবাল হোসেন এ আদেশ দেন।

এর আগে দুপুরে কড়া নিরাপত্তায় জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হয়।

মহানগর আদালতের পরিদর্শক আহসান উল্লাহ বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত সূত্রে জানা গেছে, ইজতেমা ময়দানে হত্যা মামলায় গুরুত্বপূর্ণ তথ্য উদ্ঘাটন করতে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জিয়া বিন কাসিমের আদালতে সাত দিনের রিমান্ড আবেদন করেন। বিচারক শুনানি শেষে তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদন শুনানিকালে মাওলানা জোবায়েরের অনুসারীরা জিয়া বিন কাসিমের বিচারের দাবিতে আদালতের সামনের সড়কে বিক্ষোভ করে।

টঙ্গীর ইজতেমা ময়দানে প্রবেশ ও নিয়ন্ত্রণ নিয়ে তাবলিগ জামাতের দুই পক্ষের অনুসারীদের মধ্যে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় জোবায়ের অনুসারীদের পক্ষে হত্যা মামলা করা হয়। মামলায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকশ জনকে আসামি করা হয়। গত ১৯ ডিসেম্বর জোবায়ের অনুসারীর সাথি এস এম আলম হোসেন বাদী হয়ে এ মামলা করেন।

মামলার এজাহারনামীয় ৬ নম্বর আসামি জিয়া বিন কাসিমকে গতকাল শনিবার সকালে চট্টগ্রাম ডবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এর আগে ওই মামলার চার্জশিটভুক্ত অপর আসামি ইজতেমার সাদ অনুসারী, জিম্মাদার মোয়াজ বিন নূরকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

আদালতে বাদীপক্ষের আইনজীবী সিদ্দিকুর রহমান বলেন, ইজতেমার সাদপন্থি জিয়া বিন কাসিমকে আদালতে তোলা হলে তাঁর সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। পরে আদালত তাঁর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com