1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
Title :
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে গণভোটের রায়, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে চুয়াডাঙ্গায় জামায়াতের গণমিছিল আধুনিকায়নের ছোঁয়ায় তাঁতশিল্পকে সমৃদ্ধ করা হবে, প্রতিমন্ত্রী শরীফুল আলম বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেড মেক্সিকোতে Honda NX200 রপ্তানির মাধ্যমে তাদের রপ্তানি পরিধি আরও প্রসারিত করছে লেখাপড়ার পাশাপাশি দক্ষতা অর্জনেও গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইলে বিএনপি নেতার মাকে কুপিয়ে হত্যা নড়াগাতীতে সরকারি খাস জমি দখল করে ভবন নির্মাণের অভিযোগ দেশের বাজারে অনারের আল্ট্রা-স্লিম ফোল্ডেবল ফোন ‘ম্যাজিক ভি৬’ ভারতে বসে রাজনীতি করতে পারবেন না শেখ হাসিনা, সংসদীয় কমিটিকে জানাল মোদি সরকার বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মার্কিন ব্যবসায়ীরা, আসছে বিনিয়োগকারী প্রতিনিধিদল স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের ২৭তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার শুভ উদ্বোধন

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ৬.৩৮ পিএম
  • ৬৭ Time View

নিজস্ব প্রতিবেদকঃ বৃহৎ পরিসরে ও উন্নততর গ্রাহক সেবা প্রদানের লক্ষ্যে সুনামগঞ্জের জগন্নথপুরে যাত্রা শুরো হলো আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার।

রবিবার (২৯ ডিসেম্বর ২০২৪) নতুন এ শাখাটির উদ্বোধনের মধ্য দিয়ে শাখা- উপশাখায় বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম ব্যাংক আইএফআইসি এর মোট শাখার সংখ্যা দাড়ালো ১৮৯টি ও উপশাখার সংখ্যা ১২২১টি।

আইএফআইসি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব ব্রাঞ্চ বিজনেস জনাব মোঃ রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মোজাফ্ধসঢ়;্ধসঢ়;ফার মার্কেটে নতুন এ শাখাটির শুভ উদ্বোধন করেন। এ সময় তিনি বলেন, সবচেয়ে বেশি শাখা-উপশাখায় দেশের বৃহত্তম ব্যাংক আইএফআইসি দীর্ঘ ৪৮ বছর ধরে ব্যাংকিং সেবা নিশ্চিত করে আসছে। জগন্নাথপুরের গ্রাহকদের আরো নিকটবর্তী হয়ে উন্নততর সেবা প্রদানের লক্ষ্যে নতুন এ শাখাটির উদ্বোধন করা হলো।

আইএফআইসি ব্যাংকের সিলেট জোনাল ম্যানেজার জনাব এম. এ.কাইয়ুম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক মোঃ আবু হুরায়রা, জগন্নাথপুর সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব সুরঞ্জিত কুমার সেন, জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ জনাব রুহুল আমিন, জগন্নাথপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জনাব তাজউদ্দিন আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী জনাব জামালউদ্দিন বেলাল-সহ স্থানীয় ব্যবসায়ী, সংবাদিক ও শুভানুধ্যায়ীরা।

উল্লেখ্য, বাংলাদেশের প্রান্তিক জনগোষ্ঠির কাছে আর্থিক পরিষেবা পৌছে দেওয়ার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক ২০১৯ সালের ২৩ জুন আইএফআইসি টাওয়ার, ৬১, পুরানা পল্টন, ঢাকা-১০০০ উপশাখা স্থাপন কার্যক্রম ‘প্রতিবেশী ব্যাংকিং’ শুরু করে এবং এ কার্যক্রমরে আওতায় সারা দেশব্যাপী ব্যাংকটির মোট শাখা উপশাখার সংখ্যা দাড়ালো ১৪১০টিতে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com