1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১২ অপরাহ্ন
Title :
ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি উলিপুর রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময়

যুদ্ধবিরতি নিয়ে হামাসের সঙ্গে কাতারের প্রধানমন্ত্রীর বৈঠক

  • আপডেট : রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ২.১৪ পিএম
  • ৫৫ Time View

ফিলিস্তিনের গাজায় যুদ্ধ বন্ধে একটি ‘স্পষ্ট ও সমন্বিত’ যুদ্ধবিরতি চুক্তি নিয়ে আলোচনা করতে হামাসের সঙ্গে বৈঠক করেছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান বিন জসিম আল-থানি।

রবিবার (২৯ ডিসেম্বর) আন্তর্জাতিক গণমাধ্যম এএফপির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কাতারের রাজধানী দোহায় শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে হামাসের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন সংগঠনটির জ্যেষ্ঠ নেতা খলিল আল-হাইয়া। কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

কাতারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বও পালন করছেন প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান। যুদ্ধবিরতি আলোচনার মধ্যস্থতা নিয়ে কয়েক মাস ধরে অচলাবস্থা চলে আসছিল। এখন মধ্যস্থতার সঙ্গে প্রকাশ্যে কাতার প্রধানমন্ত্রীর যুক্ত হওয়ার বিষয়টি তার জন্য অস্বাভাবিক ঘটনাই বটে।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, ‘বৈঠকে গাজায় যুদ্ধবিরতি আলোচনার সর্বশেষ পরিস্থিতি পর্যালোচনা করা হয়। এ অঞ্চলে চলমান যুদ্ধের সমাপ্তি টানতে একটি স্পষ্ট ও সমন্বিত চুক্তি নিশ্চিত করতে এ প্রক্রিয়াকে কীভাবে এগিয়ে নেওয়া যায়, সে উপায় নিয়ে আলোচনা হয়েছে।’

যুক্তরাষ্ট্রে গত নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর চলতি মাসের শুরুর দিকে কাতারের প্রধানমন্ত্রী আশা ব্যক্ত করে বলেছিলেন, যুদ্ধবিরতির আলোচনায় ‘গতি’ ফিরেছে। দোহা ফোরামের রাজনৈতিক সম্মেলনে তিনি বলেন, ‘নির্বাচনের পর আমরা অনুভব করেছি, গতি ফিরে আসছে।’

কাতারের প্রধানমন্ত্রী আরও বলেন, ‘ভবিষ্যৎ ট্রাম্প প্রশাসন একটি চুক্তিতে উপনীত হতে ব্যাপক উৎসাহ দিয়েছে, এমনকি প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়ার আগেই যাতে সেটা হয়।’

গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি নিয়ে যুক্তরাষ্ট্র ও মিসরের পাশাপাশি কয়েক মাস ধরে আলোচনা চালিয়ে যাচ্ছে আরব উপসাগরীয় অঞ্চলের দেশ কাতার, যদিও তা আলোর মুখ দেখেনি।

এ পরিস্থিতিতে নভেম্বরে মধ্যস্থতার ভূমিকা থেকে সরে আসার ঘোষণা দেয় দোহা। সে সময় তারা বলেছিল, হামাস ও ইসরায়েল যখন সদিচ্ছা ও আন্তরিকতা দেখাবে, তখন আবার আলোচনা শুরু হবে। কিন্তু চলতি মাসে হামাস ও ইসরায়েলের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার আয়োজন করে দোহা।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com