1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৪১ পূর্বাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

ফ্রিজ, এসি, টিভিতে সেরা ব্র্যান্ড হওয়ার গৌরব অর্জন করলো ওয়ালটন

  • আপডেট : শনিবার, ২৮ ডিসেম্বর, ২০২৪, ৬.১৫ পিএম
  • ২৪৮ Time View


নিজস্ব প্রতিবেদকঃ দেশজুড়ে কোটি কোটি মানুষের আস্থা ও ভালোবাসায় রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশনে দেশ সেরা ব্র্যান্ডের খেতাব অর্জন করলো বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য উৎপাদন ও রপ্তানিকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পেয়েছে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’। বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম আয়োজিত বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এসব পুরস্কার জিতেছে ওয়ালটন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর, ২০২৪) রাতে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হওয়া এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে ওয়ালটন রেফ্রিজারেটর, এসি ও টেলিভিশনকে ‘বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ড-২০২৪’ প্রদান করা হয়। পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের কাতারে অবস্থান করে নিয়েছে ওয়ালটন।

অনুষ্ঠানে পুরস্কারগুলোর গ্রহণকালে উপস্থিত ছিলেন ওয়ালটন ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অব সেলস মো. ফিরোজ আলম, ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার (সিএমও) গালীব বিন মোহাম্মদ, ডেপুটি সিএমও জোহেব আহম্মেদ, ওয়ালটন এসি’র চিফ বিজনেস অফিসার (সিবিও) মো. তানভীর রহমান, ফ্রিজের সিবিও তাহসিনুল হক, টিভির সিবিও হাবিব ইফতেখার প্রমুখ।

দেশের সেরা ব্র্যান্ডের স্বীকৃতি অর্জনে ওয়ালটনের অগণিত গ্রাহক, পরিবেশক, ডিলারসহ সব সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ওয়ালটনের সিএমও গালীব বিন মোহাম্মদ বলেন, বাংলাদেশের বেস্ট ব্র্যান্ডের পুরস্কার পাওয়া নিঃসন্দেহে এক বিশাল অর্জন। এই নিয়ে টানা ১১বার সেরা ব্র্যান্ডের স্বীকৃতি পেল ওয়ালটন
ফ্রিজ। আর টানা ২য় বার এই পুরস্কার জিতেছে ওয়ালটন টিভি। এদিকে বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের ১৬তম আসরে এয়ার কন্ডিশনার ক্যাটাগরি নতুন যুক্ত হয়েছে এবং প্রথমবারই সেরা এসি ব্র্যান্ডের খেতাব জিতে নিয়েছে ওয়ালটন।

এই সাফল্য ওয়ালটনের বিশ্বের অন্যতম সেরা ব্র্যান্ড হওয়ার লক্ষ্য অর্জনের পথে আরেকটি মাইলফলক। উল্লেখ্য, বিভিন্ন ক্যাটাগরিতে সেরা ব্র্যান্ড বাছাই করতে বিশ্বমানের ‘উইনিং ব্র্যান্ডস’ জরিপ পদ্ধতি অনুসরণ করা হয়। দেশের সকল বিভাগ থেকে ভোক্তারা এই জরিপে অংশ নেন। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে দেশের ব্র্যান্ড ইক্যুইটি ইনডেক্স,
ব্র্যান্ড প্রাইওরিটি, চিন্তা, পছন্দ, উপযোগিতা, প্রাইস প্রিমিয়াম, মার্কেট শেয়ার ইত্যাদি মানদন্ড বিবেচনায় এবছর রেফ্রিজারেটর, এয়ার কন্ডিশনার ও টেলিভিশন ক্যাটাগরিতেও বেস্ট ব্র্যান্ড অ্যাওয়ার্ডের পাশাপাশি দেশ সেরা ব্র্যান্ডের মধ্যে অবস্থান করে নেয় ওয়ালটন।

পুরস্কার প্রদান অনুষ্ঠানে ওয়ালটনের পক্ষে আরো উপস্থিত ছিলেন বিজনেস কো- অর্ডিনেটর টু ওয়ালটন টিভির মনিটরিং ডিরেক্টর আরমান ইবনে শাহজাহান, ফ্রিজের প্রোডাক্ট ম্যানেজার শহীদুল ইসলাম রেজা, ব্র্যান্ড ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ওয়ালটন এসির ব্র্যান্ড ম্যানেজার খলিলুর রহমান, ওয়ালটন টিভির প্রোডাক্ট ম্যানেজার তানভীর মাহমুদ শুভ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com