পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইস্টার্ণ ব্যাংক লিমিটেড গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমাপ্ত প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
সোমবার (২৫ এপ্রিল) অনুষ্ঠিত প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্তিত আয় (EPS) হয়েছে ১ টাকা ২৫ পয়সা। গত বছর একই সময়ে প্রতিষ্ঠানটির ইপিএস হয়েছিল ১ টাকা ০৯ পয়সা।
গত ৩১ মার্চ, ২০২২ তারিখে প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি সমন্বিত নিট সম্পদ মূল্য ছিল ৩৪ টাকা ৮০ পয়সা।
Design & Developed By: ECONOMIC NEWS
Leave a Reply