1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

পাকিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১৩ খারিজি নিহত

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১০.০৪ পিএম
  • ৮৭ Time View

পাকিস্তানের দক্ষিণ ওয়াজিরিস্তানে সেনাবাহিনীর অভিযানে ১৩ জন খারিজি নিহত হয়েছে। মঙ্গলবার রাতে প্রদেশটির সড়রোগা এলাকায় এ অভিযান চালানো হয়।

বুধবার (২৫ ডিসেম্বর) দেশটির সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর (আইএসপিআর) এক বিবৃতির বরাত দিয়ে জিও নিউজ এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান আইএসপিআর জানায়, খারিজিদের উপস্থিতির তথ্যের ভিত্তিতে সড়রোগা এলাকায় এ অভিযান চালানো হয়।
বিবৃতিতে বলা হয়, অভিযানের সময় আমাদের সেনারা খারিজিদের অবস্থান সঠিকভাবে চিহ্নিত করে আক্রমণ চালায়। এর ফলে ১৩ জন খারিজি নিহত হয়েছে।

নিহত খারিজিরা নিরাপত্তা বাহিনীর বিরুদ্ধে এবং নিরীহ নাগরিকদের হত্যায় সক্রিয়ভাবে জড়িত ছিল বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

আইএসপিআর জানায়, এ অঞ্চলে থাকা অন্যান্য খারিজিদের নির্মূল করতে পাকিস্তানের সেনাবাহিনীর অভিযান চলছে। নিরাপত্তা বাহিনী দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূল করতে দৃঢ়প্রতিজ্ঞ।

সম্প্রতি আফগান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া (কেপি) ও বেলুচিস্তান প্রদেশে সন্ত্রাসী হামলার মাত্রা বৃদ্ধি পেয়েছে। বিশেষত, নিরাপত্তা বাহিনী ও আইন প্রয়োগকারী সংস্থাগুলোই হামলার প্রধান লক্ষ্যবস্তু হচ্ছে।

গত ২১ ডিসেম্বর দক্ষিণ ওয়াজিরিস্তানের মাকিন এলাকায় সন্ত্রাসীরা একটি নিরাপত্তা চৌকিতে হামলার চেষ্টা করে। পাকিস্তান সেনাবাহিনী সফলভাবে সেই হামলা প্রতিহত করে। তবে এতে ১৬ জন সেনা সদস্য প্রাণ হারান।

আইএসপিআর জানায়, হামলাটি প্রতিরোধের সময় ৮ জন খারিজি নিহত হয়।

তার আগের দিন ২০ ডিসেম্বর খাইবার পাখতুনখোয়া জেলার পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে অনুপ্রবেশের চেষ্টা প্রতিহত করার সময় আরও চারজন খারিজি নিহত হয় এবং একজন সেনা শহিদ হন।

আফগানিস্তানে তালেবান সরকারের প্রত্যাবর্তনের পর থেকে পাকিস্তানে সন্ত্রাসী হামলা বৃদ্ধি পেয়েছে। বিশেষত, কেপি ও বেলুচিস্তান সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

২০২৪ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) সন্ত্রাসী কার্যকলাপ ও প্রতিরোধ অভিযান থেকে মৃত্যুর হার ৯০ শতাংশ বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ (সিআরএসএস)।

এই সময়ে ৭২২ জন নিহত হন। যাদের মধ্যে সাধারণ নাগরিক, নিরাপত্তা বাহিনীর সদস্য এবং খারিজি অন্তর্ভুক্ত ছিল। এছাড়া ৬১৫ জন আহত হন।

সাম্প্রতিক বছরগুলোর তুলনায় পাকিস্তানে ২০২৪ সালেই সন্ত্রাসী সহিংসতার পরিমাণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের পুরো বছরের তুলনায় ২০২৪ সালের প্রথম তিন প্রান্তিকে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেছে। ২০২৩ সালে নিহতের সংখ্যা ছিল ১৫২৩, সেখানে ২০২৪ সালের ৯ মাসে নিহত হয় ১৫৩৪ জন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com