1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন
Title :

হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

  • আপডেট : বুধবার, ২৫ ডিসেম্বর, ২০২৪, ১১.০৮ এএম
  • ১০৩ Time View

খ্রিস্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দুদেশের মধ্যে পাসপোর্টযাত্রী পারাপার স্বাভাবিক আছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বাংলাদেশ ও ভারতের মধ্যে এই কার্যক্রম বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাহীনুর রেজা।

তিনি বলেন, ভারতীয় পণ্য খালাস ট্রাক নিজ দেশে ফেরত যেতে পারবে। এ বিষয়ে ভারতের সিএন্ডএফ এজেন্টদের মৌখিকভাবে জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় আমদানি-রপ্তানি চালু হবে।

হিলি ইমিগ্রেশসনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে দুই দেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক আছে। আমরা সকল প্রকার পাসপোর্ট যাচাইপূর্বক দুই দেশে ভ্রমণের সুযোগ করে দিচ্ছি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com