1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
Title :
ইসলামী ব্যাংক ইস্যুতে নতুন বিতর্ক, মুখোমুখি গ্রাহক ফোরাম ও বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের ৭ দফা দাবির সঙ্গে নীতিগতভাবে একমত গভর্নর ডিস্ট্রেসড ঋণের হিসাব নিয়ে বিভ্রান্তি দূর করতে কেন্দ্রীয় ব্যাংকের বক্তব্য কুমিল্লা ইলিয়টগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহি বাস, আহত ১০ কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৬৮ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার সিলেটে বিদ্যুতের প্রিপেইড মিটার রিচার্জ টাকেন নিয়ে চরম ভোগান্তি চুয়াডাঙ্গায় জাগরণী চক্র ফাউন্ডেশনের রেইজ প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা, তরুণ উদ্যোক্তা ও শিক্ষানবিশ নির্বাচনে নতুন সুযোগ ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সাথে পর্ষদের দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধির মতবিনিময় সীমান্তে জোরপূর্বক পুশব্যাকের অভিযোগে উদ্বেগ প্রকাশ করলেন আহমদ শফী আইএফআইসি ব্যাংক ও বাটারফ্লাই মার্কেটিং লিমিটেড এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর

ইসরাইলে হামলা চলবে জানালেন হুথি নেতা

  • আপডেট : মঙ্গলবার, ২৪ ডিসেম্বর, ২০২৪, ১১.১০ এএম
  • ৫৬ Time View

গাজা উপত্যকায় ইসরাইললি বাহিনীর ভয়াবহ গণহত্যা ও অপরাধযজ্ঞের প্রতিবাদে ইসরাইলের একাধিক সামরিক অবস্থান লক্ষ্য করে বিস্ফোরকভর্তি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলন।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এক বিবৃতিতে এ খবর জানিয়ে বলেছেন, সোমবার তেল আবিব থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত আশকেলন শহরের একটি সামরিক ঘাঁটিতে দূরপাল্লার ইয়াফা কামিকাজে ড্রোন দিয়ে হামলা চালানো হয়। এছাড়া, খোদ রাজধানী তেল আবিবের একটি সামরিক লক্ষ্যবস্তুকে টার্গেট করে আরেকটি ড্রোন হামলা চালানো হয়েছে বলেও জানান তিনি।

সারি বলেন, এখন ইসরাইলবিরোধী যুদ্ধের পঞ্চম পর্যায় চলছে এবং এ পর্যায়ে সোমবারের দুই হামলা চালানো হয়েছে। এসব হামলায় পূর্বনির্ধারিত লক্ষ্য বাস্তবায়িত হয়েছে বলেও তিনি জানান।

ইয়েমেনের এই সেনা মুখপাত্র বলেন, তার বাহিনী এ ধরনের অভিযান চালিয়ে যাবে এবং ইসরাইলের সকল সামরিক ঘাঁটিতে আঘাত হানবে। গাজায় ইসরাইলের আগ্রাসন পুরোপুরি বন্ধ এবং উপত্যকার ওপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণ তুলে না নেয়া পর্যন্ত এ ধরনের অভিযান চলতে থাকবে বলেও তিনি জানান।

ইয়েমেন থেকে নিক্ষিপ্ত একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তেল আবিবের নিকটবর্তী জাফা এলাকায় আঘাত করার দু’দিন পর নতুন করে হামলা চালানোর খবর দিলেন ইয়াহিয়া সারি। ওই ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ২০ ইসরাইলি আহত হয়েছিল। পার্সটুডে

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com