1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ব্রাজিলে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ জন নিহত

  • আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪, ১০.৩৭ এএম
  • ৬১ Time View

জিলের দক্ষিণাঞ্চলের গ্রামাদো বাণিজ্যিক নগরীতে একটি ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে একই পরিবারের ১০ সদস্য নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। গতকাল রোববারের (২২ ডিসেম্বর) এই দুর্ঘটনায় এর আগে নয়জন মারা যাওয়ার কথা বলেছিলেন তারা। খবর এএফপির।

পাইপার সিয়েন্নে ৪০০ টারবোপ্রপ মডেলের এই উড়োজাহাজটি চালাচ্ছিলেন লুইজ ক্লাউদিও সালগুইরো গালেজ্জি নামে এক ব্যবসায়ী এবং এর যাত্রী হিসেবে ছিলেন তার পরিবারের সদস্যরা। স্থানীয় পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।

রিও গ্রান্ডে দো সুল রাজ্যের নিরাপত্তা সচিবালয় এক বিবৃতিতে জানায়, উড়োজাহাজটি কানেলা শহর থেকে আকাশে উড়ার কিছুক্ষণ পরেই বিধ্বস্ত হয়। উড্ডয়নের পরপর সেটি একটি ভবনের চিমনিতে আঘাত করে, এরপর একটি বাড়িতেও ধাক্কা খায় এবং সবশেষ একটি আসবাপত্রের দোকানের ওপর বিধ্বস্ত হয়।

রিও গ্রান্ডে স্টেট সিভিল পুলিশের এক কর্মকর্তা জানান, দুর্ঘটনায় উড়োজাহাজটির কেউ বাঁচেনি। এছাড়া উড়োজাহাজটি বিধ্বস্ত হওয়ার সময় মাটিতে থাকা ১৭ জন আহত হয়। এদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

গ্রামাদো শহরটি পর্যটন কেন্দ্র হিসেবে বেশ জনপ্রিয়। এখানে বড় দিন ও নতুন বছর উদযাপনে অনেক পর্যটকের সমাগম হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com