1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

তরুণ প্রজন্মের পেশাগত উন্নয়নে এআইইউবি জব ফেয়ারে আইএফআইসি ব্যাংকের অংশ গ্রহণ

  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ৫.৫২ পিএম
  • ৮১ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শিক্ষাজীবন থেকে পেশাগত জীবনে উত্তরণের সেতুবন্ধনে যাত্রায় বিশ্ববিদ্যালয়গুলোর ভ‚মিকা অনস্বীকার্য। তরুণদের পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং ক্যারিয়ারের সঠিক পথ নির্ধারণে সহায়তার লক্ষ্যে আইএফআইসি ব্যাংক অংশ নিয়েছে এআইইউবি জব ফেয়ার ২০২৪- এ। ২১ ডিসেম্বর আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) ক্যাম্পাস প্রাঙ্গনে আয়োজিত দিনব্যাপী এ মেলাটি তরুণদের ক্যারিয়ার সুযোগ সন্ধানে একটি প্রাণবন্ত প্ল্যাটফর্ম হয়ে উঠে।

এআইইউবি বোর্ড অফ ট্রাস্টি এর চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোছাঃ নাদিয়া আনোয়ার প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। দেশের ১২১টি স্বনাধন্য প্রতিষ্ঠানের অংশগ্রহণে জমজমাট এই মেলায়
আাইএফআইসি ব্যাংকের দৃষ্টিনন্দন স্টল শিক্ষার্থীদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অব হিউম্যান রিসোর্স এন্ড লজিস্টিকস জনাব কে এ আর এম মোস্তফা কামাল। এ সময় আইএফআইসি ব্যাংকের হেড অব স্টাফিং অ্যান্ড রির্সোস প্লানিং জনাব শেখ মনজুরুল হক-এর নেতৃত্বে অভিজ্ঞ কর্মীরা চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীদের ব্যাংকিং ক্যারিয়ার সর্ম্পকে সম্যক ধারণা
প্রদান করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com