1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
Title :
সপ্তাহের শেষ কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো ফার্মা যুক্তরাষ্ট্রে ওয়ালটন পিসিবিএ রপ্তানি উদ্বোধন করলেন তথ্য প্রযুক্তিমন্ত্রী এবং প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা আইএফআইসি ব্যাংক ও বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস এর মধ্যে সমঝোতা স্বারক স্বাক্ষর স্মার্টফোন বিক্রিতে দারাজ ও পিকাবুতে শীর্ষে রিয়েলমি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় শিক্ষার্থীদের সৃজনশীলতায় ভিভো ৯.৭ ইঞ্চির নতুন রেডমি প্যাড ২ নিয়ে এলো শাওমি এবি ব্যাংক পিএলসির ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত অর্থনৈতিক পুনরুদ্ধার, বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধির রোডম্যাপ হিসেবে ২০২৬-২৭ বাজেটকে স্বাগত জানিয়েছে আইবিএফবি আইপি৬৮/আইপি৬৯ রেটিং ও সনি লাইটিয়া ক্যামেরাসহ বাংলাদেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো ইসলামিক কোর ব্যাংকিং সল্যুশন বাস্তবায়নে ফ্লোরা সিস্টেমসের সঙ্গে কমিউনিটি ব্যাংকের চুক্তি

ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনা, নিহত ৩৮

  • আপডেট : রবিবার, ২২ ডিসেম্বর, ২০২৪, ১১.৫২ এএম
  • ৬২ Time View

ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলীয় রাজ্য মিনা জেরাইসে মহাসড়কে শনিবার (২১ ডিসেম্বর) সকালে একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৩৮ জনের প্রাণহানি ঘটেছে। দেশটির কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। খবর সিএনএনের 

মিনা জেরাইসের ফায়ার ডিপার্টমেন্ট জানিয়েছে, দুর্ঘটনায় আহত আরও ১৩ জনকে নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। বাসটি সাও পাওলো থেকে ছেড়েছিল এবং বাসে ৪৫ জন যাত্রী ছিলেন। 

দেশটির কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে, ইতোমধ্যে সব ভুক্তভোগীকে ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে এবং দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা উদ্ধার টিমকে জানিয়েছেন, বাসটির একটি চাকা ফেটে যায়। এর ফলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন এবং একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। তবে অন্যরা বলেছেন, বাসটিতে একটি গ্রানাইট ব্লক আঘাত করে। 

এ ছাড়া বাসটির সঙ্গে একটি গাড়িরও সংঘর্ষ হয়েছে। তবে গাড়িতে থাকা তিনজনই অক্ষত আছেন। 

এই দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন দেশটির প্রেসিডেন্ট লুলা দা সিলভা। তিনি বলেছেন, আমি গভীরভাবে দুঃখ প্রকাশ করছি, দুর্ঘটনায় ৩০ জনের বেশি নিহতদের পরিবারের প্রতি আমার প্রার্থনা জানাচ্ছি।  

ব্রাজিলের পুলিশ জানিয়েছে, দেশটির মহাসড়কগুলোয় ২০০৭ সালের পর এত বড় দুর্ঘটনা ঘটেনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com