মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ
রপ্তানি প্রক্রিয়া সহজ করতে নতুন নির্দেশনা কেন্দ্রীয় ব্যাংকের সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ ছাড়লেন মোহাম্মদ আইয়ুব মিয়া ঈদের আগে শেষ দিনে ডিএসইর দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ইনটেক ঈদের আগে শেষ দিনে ডিএসইতে লেনদেনের শীর্ষে ওরিয়ন ইনফিউশন সূচক বৃদ্ধিতে ঈদের আগে শেষ হলো ডিএসই লেনদেন মানুষকে পরনির্ভর নয় স্বনির্ভর করুন : মোমিন মেহেদী চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের মতবিনিময় সভা কেবল তওহীদভিত্তিক বিচারব্যবস্থাই সুবিচার নিশ্চিতে সক্ষম সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি ঈদের ছুটিতে টানা ৭ দিন বন্ধ থাকবে ডিএসই-সিএসই লেনদেন ঈদে সীমিত পরিসরে ব্যাংক খোলা রাখার নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বাইকার নিহত

মোঃ নাজমুল ইসলাম (মিলন)
  • আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৩৪ Time View

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জের কবিরাজহাট এলাকায় ২০ ডিসেম্বর শুক্রবার সকাল আটটায় ঢাকা-পঞ্চগড় মহাসড়কে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক সহ দুইজন নিহত হয়েছে।

বীরগঞ্জ থানার এসআই সিরাজ জানায়, বীরগঞ্জ থেকে ঠাকুরগাঁও গামি ট্রাক ও ঠাকুরগাঁও থেকে বীরগঞ্জের উদ্দেশ্যে আসা মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মাধব রায় (২৪) নিহত হয়। নিহত মাধব রায় দিনাজপুর জেলার চিররবন্দর উপজেলার মশালপুর গ্রামের বাসিন্দা শিক্ষক কৈশিক রায়ের ছেলে।

অপর মোটরসাইকেল আরোহী একই এলাকার বাসিন্দা দীপু রায় (৩০) কে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরন করলে রাস্তায় মৃত্যু হয় বলে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মহসিন জানায়।

স্থানীয় প্রত্যক্ষদর্শী মোজাম্মেল হক জানায়, সকাল সাড়ে আটটার দিকে এই সংঘর্ষ ঘটে। ৫ টি মোটরসাইকেলে বন্ধুরা ঠাকুরগাঁও এর নারগুনে খেজুরের রস খেতে যায়। ঐ খান থেকে ফিরার পথে কবিরাজহাট বাজারে মোটরসাইকেল ও ট্রাক মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। ট্রাকটি পালিয়ে যাবার চেষ্টা করলে এলাকাবাসীরা আটক করে। যার নং ঢাকা মেঃ ট-২৪-৫১৬১।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর জানায়, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর দুর্ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সড়ক দুর্ঘটনার সংবাদ পেয়ে পুলিশ প্রশাসন তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে যান চলাচলের পরিবেশ তৈরি করে, দুইজনের মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর »

Advertisement

Ads

Address

© 2026 - Economic News24. All Rights Reserved.

Design & Developed By: ECONOMIC NEWS