1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
Title :
বিদায়ী সপ্তাহে লেনদেনের শীর্ষে বেক্সিমকো বিদায়ী সপ্তাহে দর বৃদ্ধির শীর্ষে তুংহাই নিটিং বিদায়ী সপ্তাহে দর পতনের শীর্ষে পিপলস লিজিং এন্ড ফাইন্যান্স মালয়েশিয়ায় গ্লোবাল এক্সিলেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায়ী সালমান মাহমুদ চ্যানেল আইয়ের ‘আমরাই বাংলাদেশ’ টকশোতে সাইফুল ইসলাম সোহেল ও চিত্রনায়ক ডিএ তায়েব খালেদা জিয়ার জন্মদিনে টাঙ্গাইলে বিএনপির দোয়া মাহফিল টাঙ্গাইলে নিখোঁজের একদিন পর ডোবা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার কবি কাদের নেওয়াজের আঙ্গিনায় সবুজ আন্দোলনের বৃক্ষরোপন কর্মসূচি সোনার অলংকারে নতুন দাম, ভরিতে বাড়ল সর্বোচ্চ ২১৫৮ টাকা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিআরজেইউর নেতৃবৃন্দের বিবৃতি

ইডেন কলেজ ছাত্রলীগ সভাপতি রিভা ২ দিনের রিমান্ডে

  • আপডেট : সোমবার, ১৬ ডিসেম্বর, ২০২৪, ৪.৫৯ পিএম
  • ৮৪ Time View

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ সংগঠন ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন  আদালত।

সোমবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমানের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন।

শাহবাগ থানায় দায়ের করা এ মামলায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের উপ-পরিদর্শক মোহাম্মদ মাসুদ সরদার।

রাষ্ট্রপক্ষ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন। আসামিপক্ষের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার দুই দিনের রিমান্ডের আদেশ দেন। 

এর আগে রবিবার রাতে ঢাকার ভাটারা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান ডিবির অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক।

কোটা সংস্কার আন্দোলনের সময় ইডেন মহিলা কলেজের ছাত্রীরাও যোগ দেন। সে সময় সাধারণ শিক্ষার্থীদের নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ১৫ জুলাইয়ের পর আন্দোলন তীব্র হলে ইডেনের ছাত্রীরাও ছাত্রলীগের নেত্রীদের বিরুদ্ধের প্রতিরোধ গড়ে তোলেন। এতে টিকতে না পেরে পালিয়ে যান রিভা। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন রিভা। এক যুগ ধরে তিনি ছাত্রাবাসে থাকতেন।

এর আগে শনিবার রাতে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি নিশীতা ইকবাল নদীকে গ্রেপ্তার করে ডিবি।

পরে কলাগান থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় নদীকে গ্রেপ্তার দেখিয়ে রবিবার আদালতে হাজির করা হয়। আদালত তারও দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।  

আওয়ামী লীগ সরকার পতনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির মুখে ‘সন্ত্রাসী’ কাজে জড়িত থাকার অভিযোগে গত ২৩ অক্টোবর ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করে অন্তর্বর্তী সরকার।

২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইন অনুযায়ী ‘সন্ত্রাসী সত্তা’ হিসেবে তালিকাভুক্ত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, “বাংলাদেশ আওয়ামী লীগের ভ্রাতৃপ্রতিম সংগঠন ‘বাংলাদেশ ছাত্রলীগ’-কে নিষিদ্ধ ঘোষণা করিল এবং উক্ত আইনের তফসিল-২ এ ’বাংলাদেশ ছাত্রলীগ’ নামীয় ছাত্র সংগঠনকে নিষিদ্ধ সত্তা হিসেবে তালিকাভুক্ত করিল।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com