1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:১২ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

এশিয়ার যে দেশে জন্মহার বাড়াতে সপ্তাহে তিনদিন ছুটি

  • আপডেট : শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪, ১২.৫৯ পিএম
  • ১০৩ Time View

জাপানের টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ কর্মীদের জন্য ৪ দিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির অধীনে কর্মীরা নিয়মিত ২ দিনের সঙ্গে প্রতি সপ্তাহে একটি অতিরিক্ত ছুটির দিন বেছে নিতে পারবেন।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ব্রিটেন ভিত্তিক সংবাদ মাধ্যম রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করছে।

টোকিও মেট্রোপলিটন কর্তৃপক্ষ কর্মীদের জন্য চারদিনের কর্মসপ্তাহ চালু করতে যাচ্ছে। এ কর্মসূচির অধীনে কর্মীরা নিয়মিত দুদিনের সঙ্গে প্রতি সপ্তাহে একটি অতিরিক্ত ছুটির দিন বেছে নিতে পারবেন। কাজ ও ব্যক্তিগত জীবনের মাঝে ভারসাম্য রক্ষার পাশাপাশি শিশু লালনপালনে উৎসাহিত করতে এ লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যা ২০২৫ সালের এপ্রিল থেকে বাস্তবায়ন হবে।

জাপান ছাড়াও অনেক দেশ আজকাল ‘ফোর-অন, থ্রি-অফ’ পদ্ধতি গ্রহণ করছে। বিভিন্ন স্থানীয় ও কেন্দ্রীয় সরকারের বিবেচনার বিষয় হয়ে ওঠা এ পদক্ষেপে এমন সময় যুক্ত হলো টোকিওতে, যখন জাপানের জনসংখ্যা টানা ১৬তম বছর পতনের পথে রয়েছে।

টোকিওর গভর্নর ইউরিকো কোইকে এ উদ্যোগকে নারীর ক্ষমতায়নের অংশ হিসেবে চিহ্নিত করেছেন। তার মতে, এতে সন্তান জন্মদান ও পরিবারিক জীবনের সঙ্গে ক্যারিয়ার ভারসাম্য তৈরি হবে।

২০১২-২২ সালের মধ্যে টোকিওতে জন্মহার ১৫ শতাংশেরও বেশি কমেছে। পুরো জাপানে জন্মহার ২০২৪ সালে সাত লাখের নিচে নেমে যাওয়ার পূর্বাভাস রয়েছে, যা ১৮৯৯ সালে পরিসংখ্যান সংগ্রহ শুরু হওয়ার পর সর্বনিম্ন।

প্রতিবেদনে বলা হচ্ছে, সাপ্তাহিক কর্মদিবস কমানোর এ উদ্যোগ বিশ্বব্যাপী কম কর্মঘণ্টার পরীক্ষামূলক প্রকল্পগুলোর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এ-সংক্রান্ত একাধিক গবেষণায় দেখা গেছে, কর্মদিবস কমানোর পদক্ষেপ কর্মীদের উৎপাদনশীলতা বাড়ায়, কর্মী ধরে রাখার হার উন্নত করে এবং অসুস্থতাজনিত ছুটি কমিয়ে আনে।

গভর্নর ইউরিকো কোইকে সম্প্রতি বলেছেন, ‘আমরা নিজেদের কাজের শৈলীকে নমনীয়ভাবে পর্যালোচনা করব। যেন কাউকেই শিশু জন্ম ও যত্ন নেয়ার মতো দায়িত্বের কারণে ক্যারিয়ার বিসর্জন দিতে না হয়।’

ফোর ডে উইক গ্লোবালের প্রতিষ্ঠাতা শার্লট লকহার্ট উল্লেখ করেছেন, কম কর্মঘণ্টার সুবিধাগুলো বিশ্বব্যাপী সামঞ্জস্যপূর্ণ, কারণ মানুষ সর্বত্রই বেশি অবসর সময় চান। দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল ও জার্মানিসহ ২০টি দেশের বিভিন্ন পর্যায়ে এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

জাপান সরকার এরই মধ্যে নিম্ন জন্মহারের মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে আর্থিক প্রণোদনা, করছাড় ও ডে কেয়ার সুবিধার সম্প্রসারণ। টোকিও স্থানীয় সরকারের উদ্যোগে একটি ডেটিং অ্যাপও চালু হয়েছে, যা বিয়েকে উৎসাহিত করতে এবং জন্মহার বাড়ানোর জন্য গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শিগেরু ইশিবা সম্প্রতি জাপানের নিম্ন জন্মহারকে ‘নীরব জরুরি অবস্থা’ বলে অভিহিত করেছেন। একই সঙ্গে শ্রমশক্তির ঘাটতি ও বয়স্ক জনগোষ্ঠীর দেখভালজনিত সমস্যা সমাধানে জরুরি প্রয়োজনীয়তার ওপর জোর দেন তিনি।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com