1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

ফ্রান্সের প্রধানমন্ত্রী হিসেবে বেরোউয়ের নাম ঘোষণা করলেন ম্যাক্রোঁ

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৭.৪৭ পিএম
  • ৯৪ Time View

কয়েক মাসের রাজনৈতিক সঙ্কটকে দূর করার লক্ষ্য নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) দেশটির প্রধানমন্ত্রী হিসেবে মধ্যপন্থি নেতা ফ্রাঙ্কোইস বেরোউয়ের নাম ঘোষণা করেছেন। খবর এএফপির।

কৃচ্ছ্রতা বাজেটকে কেন্দ্র করে অচলাবস্থার পর ফ্রান্সের পার্লামেন্টে ঐতিহাসিক অনাস্থা ভোটে প্রধানমন্ত্রী মিশেল বের্নিয়ারকে ক্ষমতা থেকে সরানোর নয়দিনের মাথায় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ তার মিত্র মো-ডেম গ্রুপের প্রধান ৭৩ বছর বয়স্ক ফ্রাঙ্কোইস বেরোউকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করলেন।

এ বিষয়ে কোনো বিস্তারিত না জানিয়ে প্রেসিডেন্টর দপ্তর থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ‘প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট ফ্রাঙ্কোইস বেরোউকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেছেন এবং সরকার গঠন করার জন্য তাকে দায়িত্ব দিয়েছেন।’

মিশেল বের্নিয়েরের পর  বেরোউ হতে যাচ্ছেন ম্যাক্রোঁর ম্যান্ডেট পাওয়া ষষ্ঠ প্রধানমন্ত্রী। এর আগে বের্নিয়ের মাত্র তিন মাস দায়িত্ব পালন করে ফ্যান্সের ইতিহাসে সবচেয়ে কম সময়ের প্রধানমন্ত্রী হিসেবে আস্থা ভোটে ক্ষমতা হারান।

ফ্রান্সের দ্বিধাবিভক্ত পার্লামেন্টে বেরোউকে আস্থা ভোটে টিকে থাকার জন্য কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে হবে বলেই মনে করা হচ্ছে। আজ শুক্রবারই ফ্রাঙ্কোইস বেরোউ তার পূর্বসূরী মিশেল বের্নিয়ারের কাছ থেকে দায়িত্ব বুঝে নেবেন বলে বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সূত্র।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com