1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
Title :
প্রথম প্রান্তিক প্রকাশ করেছে বারাকা পতেঙ্গা পাওয়ার প্রথম প্রান্তিক প্রকাশ করেছে শার্প ইন্ডাস্ট্রিজ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে গোল্ডেন হারভেস্ট পরীক্ষামূলক বৈচিত্র্যময় সিলেট পত্রিকার অনলাইন ও মাল্টিমিডিয়ার সংস্করণ যাত্রা শুরু কালিয়ায় ডিপটিউবওয়েল স্থাপনে অনিয়ম, ২৮টির হদিস নেই; নির্ধারিত অর্থের চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায়ের অভিযোগ ২১ নভেম্বর ঢাকায় শুরু হচ্ছে ১৮তম অল এশিয়া ওপেন কারাতে চ্যাম্পিয়নশিপ কুমিল্লায় আরো ক্রীড়া ও ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হবে’-কুমিল্লায় গণপূর্ত মন্ত্রী জ্বালানি সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বায়োগ্যাস: কুমিল্লায় প্রতিমন্ত্রী আমিনুল ত্রাণ প্রতিমন্ত্রীর দুর্যোগ ব্যবস্থাপনা প্রশিক্ষণ ইনস্টিটিউটের নির্মাণ কাজ পরিদর্শন শেকড়ের টানে নেদারল্যান্ডস থেকে কুমিল্লায় রাজিব-সেলিনা, খুঁজছেন জন্মদাতা মা-বাবা

সিরিয়ায় ইসরায়েলি হামলায় উদ্বিগ্ন জাতিসংঘ প্রধান

  • আপডেট : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ৫.০২ পিএম
  • ১০১ Time View

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘনে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস।

দুজারিকের বিবৃতির বরাতে আজ শুক্রবার (১৩ ডিসেম্বর) সংবাদমাধ্যম এএফপি জানায়, গুতেরেস সিরিয়ার সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার সাম্প্রতিক ব্যাপক লঙ্ঘন, বিশেষ করে দেশটির বিভিন্ন স্থানে শত শত ইসরায়েলি বিমান হামলার জন্য গভীরভাবে উদ্বিগ্ন।

স্টিফেন দুজারিক বিবৃতিতে বলেন, গতকাল বৃহস্পতিবার আন্তোনিও গুতেরেস সিরিয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

সম্প্রতি ইসলামিক গোষ্ঠী হায়াত তাহরির আল-শামের (এইচটিএস) নেতৃত্বে বিদ্রোহী গোষ্ঠীগুলো সিরিয়ার বিভিন্ন অংশে তীব্র হামলা চালায়। এতে বাশার আল-আসাদ পরিবারের ৫৪ বছরের শাসনের অবসান ঘটে। এরপর বাশার আল-আসাদ সপরিবারে রাশিয়ায় পালিয়ে যান এবং সেখানেই আশ্রয় নেন। সাধারণ জনতা উল্লাস করে সারা সিরিয়া থেকে হাফিজ আল-আসাদ ও তার ছেলে বাশার আল-আসাদের সব ভাস্কর্য ও পোস্টার নামিয়ে ফেলেছে।

২০১১ সালে বাশার আল-আসাদ নৃশংসভাবে একটি শান্তিপূর্ণ গণতন্ত্রপন্থি অভ্যুত্থান দমন করেন। ফলে সিরিয়ায় একটি বিধ্বংসী গৃহযুদ্ধ শুরু হয়, যাতে পাঁচ লাখেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে ও এক কোটি ২০ লাখ মানুষ তাদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে।

হাফিজ আল-আসাদ ১৯৭১ সাল থেকে ২০০০ সালে তার মৃত্যু পর্যন্ত কঠোর হাতে সিরিয়া শাসন করেন, এরপর শাসনক্ষমতা তার ছেলে বাশারের হাতে আসে।

হাফিজ আল-আসাদ শিয়া মুসলমানদের একটি শাখা ও সিরিয়ার একটি ধর্মীয় সংখ্যালঘু আলাওতি সম্প্রদায়ে জন্মগ্রহণ করেন। তাদের প্রধান নিবাস ভূমধ্যসাগরের উপকূলে ও তুরস্কের সীমান্তবর্তী লাতাকিয়া প্রদেশে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com