1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
Title :
ইমোতে প্রেম; কুমিল্লায় এসে ১৩ বছরের কিশোরী ধর্ষণের শিকার চালকের যোগসাজশে দস্যুতা, স্বর্ণ-ফোন উদ্ধার; দাউদকান্দিতে দুইজন গ্রেপ্তার নবীনগরে পিএসসিতে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা প্রদান ষড়যন্ত্রকারীদের দাঁতভাঙা জবাব দেওয়া হবে: প্রতিমন্ত্রী টুকু টাঙ্গাইল টেলিভিশন রিপোর্টার্স ফোরামের কমিটি পুনর্গঠন: সভাপতি নাসির, সাধারণ সম্পাদক মহব্বত জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে আইন কর্মকর্তা জাইমা রহমান, শুভেচ্ছা জানালেন জিসপের সভাপতি দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে খুলনায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিক্ষোভ কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযানে গ্রেপ্তার- ১১ হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক

সপরিবারে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন বাশার আল-আসাদ

  • আপডেট : সোমবার, ৯ ডিসেম্বর, ২০২৪, ১০.২৪ এএম
  • ৭৯ Time View

সিরিয়া থেকে পালিয়ে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ রাশিয়ার মস্কোতে সপরিবারে আশ্রয় নিয়েছেন। আজ সোমবার (৯ ডিসেম্বর) রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম এজেন্সিগুলোর বরাতে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিবিসি জানিয়েছে, এর আগে আসাদকে আশ্রয় দেওয়া হবে বলে জানিয়েছিল রাশিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম।

এ ছাড়া বিবিসির ওই রিপোর্টে আরও বলা হয়, সংবাদমাধ্যমটি স্বাধীনভাবে এ তথ্য যাচাই করতে পারেনি।

রাশিয়ার নিউজ এজন্সি তাশ জানায়, ক্রেমলিন সূত্রে জানা গেছে, আসাদ ও তার পরিবার মস্কো পৌঁছেছেন। মানবিক বিবেচনায় রাশিয়া তাদের আশ্রয় দিয়েছে। রাশিয়া সবসময় সিরিয়া সংকটের রাজনৈতিক নিষ্পত্তির পক্ষে কথা বলেছে। আমরা জোর দিয়েছি জাতিসংঘের মধ্যস্থতায় আলোচনা আবার শুরু করা হোক।

তাশ আরও জানায়, ‘রাশিয়ার সরকারি কর্মকর্তারা সিরিয়ার সশস্ত্র বিদ্রোহীদের প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছেন। তাদের নেতারা সিরিয়ার ভূখণ্ডে রাশিয়ার সামরিক ঘাঁটি ও কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করেছেন।’

বাশার আল-আসাদ ২০০০ সাল থেকে সিরিয়ার ক্ষমতায় রয়েছেন। এর আগে তার বাবা হাফেজ আল-আসাদ ২৯ বছর দেশটি শাসন করেছিলেন। তবে ২০১১ সালে প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ওই সময় বিক্ষোভকারীদের দমনে কঠোর পন্থা অবলম্বন করেন তিনি। এরপর বিক্ষোভকারীরা সশস্ত্র বিদ্রোহ শুরু করেন। এতে করে দেশটিতে গৃহযুদ্ধ শুরু হয়। যদিও ২০১৫ সালে বাশার আল আসাদকে বাঁচাতে এগিয়ে আসে রাশিয়া। সে বছর সিরিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালায় তারা। এরপর বিদ্রোহীরা পিছু হটতে বাধ্য হয়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com