1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১০:৫৪ পূর্বাহ্ন
Title :
ক্যালিফোর্নিয়ায় বোমারু বিমান বিধ্বস্ত, নিহত ৮ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গুলাগুলি, গুলিবিদ্ধ ১ যুবককে অপহরণের অভিযোগ  স্কুলে ধাক্কাধাক্কিকে কেন্দ্র করে ছুরিকাঘাতে গুরুতর আহত-১, আটক ৪  চিফ জুডিসিয়ালে রায় চুয়াডাঙ্গায় পৃথক ৩ মামলায় নারীসহ ৪ জনের কারাদণ্ড ও অর্থদণ্ড ইরান সঙ্গে চুক্তি স্বাক্ষরিত, শিগগিরই প্রকাশ : ট্রাম্প ইসলামী ব্যাংককে আগের মর্যাদায় ফিরিয়ে আনতে কাজ করবে নতুন প্রতিনিধি ১৬ জুন চার্টার্ড সেক্রেটারী দিবস ২০২৬ উদযাপন করবে আইসিএসবি স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক এর নতুন ব্যবস্থাপনা পরিচালক জনাব রিয়াদ মাহমুদ চৌধুরী লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস রপ্তানিকারকদের জন্য নতুন সুযোগ, বৈদেশিক মুদ্রা বিধিনিষেধ শিথিল

মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন চার দিন বন্ধ থাকবে-প্রক্টর

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৯.৪৬ পিএম
  • ৫৯ Time View

নিরাপত্তা ব্যবস্থার কারণে আগামী ১৬, ২৫, ৩১ ডিসেম্বর এবং ১ জানুয়ারি মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ থাকবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যায়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ।

আজ রোববার (৮ ডিসেম্বর)  ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন নিয়ে সংবাদ স‌ম্মে‌লনে তিনি এ তথ্য জানান।

সাইফুদ্দিন আহমেদ বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে আমাদের আলোচনা হয়েছে এবং সারাদেশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে ডিসেম্বরের ১৬, ২৫, ৩১ এবং জানুয়ারির ১ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মেট্রো স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সাইফুদ্দিন আহমেদ আরও জানান, দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি উন্নত করার জন্য এবং পরিবেশ সুন্দর রাখার জন্য একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তাকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে, যার জন্য তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

সাইফুদ্দিন আহমেদ উল্লেখ করেন, ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস, ২৫ ডিসেম্বর খ্রিস্টান ধর্মাবলম্বীদের পবিত্র ধর্মীয় অনুষ্ঠান ক্রিসমাস, ৩১ ডিসেম্বর ইংরেজি বছরের শেষ দিন এবং ১ জানুয়ারি নতুন বছরের প্রথম দিন- এইসব বিষয় মাথায় রেখেই এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com