1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
Title :
হামের ভয়াবহতা বাড়ছে, মৃতের সংখ্যা পৌঁছাল ৪৫১ প্রথম প্রান্তিক প্রকাশ করেছে ওয়ান ব্যাংক প্রথম প্রান্তিক প্রকাশ করেছে মার্কেন্টাইল ইসলামী ইন্স্যুরেন্স আসন্ন বাজেটে ভূমিহীনদের কর্মসংস্থান ও বিশেষ বরাদ্দের দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত নবীনগরে জনপ্রিয় হয়ে উঠছে জাপানের ওকিনাওয়া কুমড়ো কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের অভিযানে ১১৬ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার আগ্রহের শীর্ষে মুনিরা লিপির ‘নস্টালজিয়া’: অবিন্তা গ্যালারিতে শিল্পপ্রেমীদের উপচেপড়া ভিড় “পর্যটন খাতে নতুন সরকারের কাছে প্রত্যাশা” শীর্ষক গোলটেবিল আলোচনায় মেটলাইফ বিল্ডিংয়ে ১০৪ কিলোওয়াট অন-গ্রিড সোলার পাওয়ার সিস্টেম স্থাপন সম্পন্ন করেছে সেনা কল্যাণ সংস্থার বিজনেস ডিভিশন-৪ ঢাকা ২৪ দিনেও গ্রেপ্তার হয়নি সাংবাদিক রফিকের পিতা হত্যা মামলার আসামিরা, পরিবারের ক্ষোভ

সাবেক মন্ত্রী ফারুক খানসহ দুইজন রিমান্ডে

  • আপডেট : রবিবার, ৮ ডিসেম্বর, ২০২৪, ৪.৪৭ পিএম
  • ৫৫ Time View

সাবেক বিমানমন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খান ও সাবেক এমপি সাদেক খানের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। আজ রোববার (৮ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শাহিন রেজা এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে রাজধানীর ধানমন্ডি থানার শামীম হত্যা মামলায় রিমান্ড শুনানির জন্য তাদের কারাগার থেকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। তদন্ত কর্মকর্তা তাদের জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে। আসামিপক্ষ রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করলে তা নাকচ করেন বিচারক।

মামলার বিবরণে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত ৫ আগস্ট বিকেল ৫টায় রাজধানীর ধানমন্ডি এলাকায় ছাত্র-জনতার সঙ্গে মিছিলে অংশ নেন শিক্ষার্থী শামীম (১৩)। মিছিলটি কলাবাগান এলাকায় পৌঁছালে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের অতর্কিত আক্রমণে আহত হলে তাকে সোহরাওয়ার্দী হাসপাতালে নেওয়া হয়। পরের দিন তার মৃত্যু হয়।

এ ঘটনায় গত ৩ অক্টোবর নিহতের মা জাহানারা বেগম ধানমন্ডি থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১২৮ জনের নামে হত্যা মামলা দায়ের করেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com