1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
Title :
দারাজ বাংলাদেশে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই দেশজুড়ে চালু হলো ফাস্ট ডেলিভারি ভুলতা, রূপগঞ্জ, নারায়ণগঞ্জে ট্রাস্ট ব্যাংকের ১২৬তম শাখার উদ্বোধন আইএফআইসি ব্যাংকের ঢাকা অঞ্চলের অর্ধ-বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর ‘বার্ষিক ঝুঁকি সম্মেলন-২০২৬’ অনুষ্ঠিত তিন শহরে নারীদের জন্য বাস সার্ভিসে ই-টিকিটিং সেবা দেবে সহজ; ঢাকা, চট্টগ্রাম ও বগুড়া শহরে চালু হচ্ছে নারীদের জন্য বাস সার্ভিস টেকনো মেগাপ্যাড ২ এখন বাংলাদেশের বাজারে, বড় ডিসপ্লে, এআই ফিচার ও মাল্টি-ডিভাইস কানেক্টিভিটির উন্নত অভিজ্ঞতা নিয়ে এক চার্জে ৬০ ঘণ্টা পর্যন্ত কল করা যাবে রিয়েলমি সি১০০এক্স স্মার্টফোনে বেকার যুবকদের উদ্যোক্তা করতে নতুন ঋণ কর্মসূচি বাংলাদেশ ব্যাংকের মশাখালীতে যমুনা এক্সপ্রেস আটকা, যাত্রাবিরতির দাবিতে স্থানীয়দের অবস্থান হামের উপসর্গে সিলেটে প্রাণ গেল আরও দুই শিশুর

আগামী বছরই দেশবাসী রাজনৈতিক সরকার পাবে

  • আপডেট : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪, ৩.৩৫ পিএম
  • ৮৪ Time View

আমরা আগামী বছরই হয়তো একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখব বল মন্তব্য করেছেন পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ। তিনি বলেন, অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার। ফলে দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়া সম্ভব না। এটার জন্য রাজনৈতিক সরকার দরকার।

শনিবার (৭ ডিসেম্বর) বিআইডিএসের চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে এক প্রশ্নের জবাবে তিনি কথা বলেন।

ড. ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয়। বৈষম্য দূর করতে মানসম্পন্ন শিক্ষা দরকার, যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ।

তিনি বলেন, বাংলাদেশে এখন যে সম্পদ আছে, তার অধিকাংশই কাগজে আছে কিন্ত বাস্তবে নেই। ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে কিন্ত ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে। ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না। অবকাঠামো আছে, কিন্ত সম্পদ নেই। এমন পরিস্থিতিতে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে সমতাভিত্তিক সমাজের দিকে যাব, সেটি নিয়েই এই সরকার কাজ করছে।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, এজন্য অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত। কারণ সেটা সাধারণ মানুষের কাছে যায়। পাবলিক হেলথের জন্য আরও বেশি বরাদ্দ দেওয়া দরকার। কিন্ত সম্পদ তো সীমিত।

সেমিনারে আগামীতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের চ্যালেঞ্জ মোকাবিলায় স্বল্প, মধ্যম ও দীর্ঘ মেয়াদী পরিকল্পনা সাজানোর পরামর্শ দেয় বিশ্বব্যাংক।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com