1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
Title :
ডিএসইতে সর্বোচ্চ দর হারাল লংকাবাংলা ফাইন্যান্স, কমেছে ১৩.৪৭ শতাংশ পুঁজিবাজারে ডেরিভেটিভস লেনদেন চালুর উদ্যোগ ঐতিহাসিক: বিএসইসি চেয়ারম্যান চৌদ্দগ্রামে মহাসড়কে টায়ারে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, গ্রেপ্তার ৬ গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও নাশকতা প্রতিরোধে বনানীজুড়ে রাতদিন মাঠে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা কুমিল্লায় পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ২১১ কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক কুমিল্লা সীমান্তে ১০ বিজিবির অভিযানে ১০ লাখ টাকার চোরাচালানী মালামাল উদ্বার সন্ত্রাসীদের বিষদাঁত ভেঙে দিতে হবে: প্রতিমন্ত্রী টুকু বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের একটি বিশ্বস্ত কণ্ঠস্বর— বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত এইচ.ই. ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন মির্জাপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ ও পেট্রোলবোমা বিস্ফোরণ

বিজিএমইএ প্রশাসকের সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের বৈঠক

  • আপডেট : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১০.৫২ এএম
  • ১৩২ Time View

বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) প্রশাসক আনোয়ার হোসেনের সঙ্গে বৈঠক করেছেন। গতকাল বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার ও দুই দেশের মধ্যে বিশেষ করে তৈরি পোশাক শিল্পে সহযোগিতার নতুন সুযোগগুলো চিহ্নিত করার বিষয়ে আলোচনা হয়েছে।

উভয় পক্ষ ইতালির বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করে। এ ছাড়া ইতালির বাজারে বাংলাদেশের পোশাক রপ্তানি, বিশেষ করে উচ্চ মূল্যের পণ্য রপ্তানি বাড়ানোর সম্ভাব্য উপায় নিয়েও আলোচনা করেন বলে বিজিএমইএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজিএমইএ প্রশাসক আনোয়ার হোসেন বিদেশী বিনিয়োগ আকৃষ্ট করার জন্য আরও ব্যবসা-বান্ধব পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টা তুলে ধরে বাংলাদেশে সম্প্রতি ঘটে যাওয়া উল্লেখযোগ্য পরিবর্তনের কথা বলেন। তিনি পরিবেশগত সাসটেইনেবিলিটির ক্ষেত্রে বাংলাদেশের পোশাকশিল্পের উল্লেখযোগ্য অগ্রগতিও তুলে ধরেন। তিনি বলেন, ‘বাংলাদেশে এখন বিশ্বের সর্বোচ্চ সংখ্যক পরিবেশবান্ধব পোশাক কারখানা রয়েছে। যা টেকসই উৎপাদন অনুশীলনের প্রতি শিল্পের গভীর অঙ্গীকারেরই বহিঃপ্রকাশ।’ তিনি নন-কটন টেক্সটাইল খাতসহ, বাংলাদেশের উদীয়মান খাতগুলোতে ইতালির ব্যবসায়ীদের বিনিয়োগে উৎসাহিত করার জন্য রাষ্ট্রদূতের প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো দুই দেশের মধ্যে বিরাজমান অব্যবহৃত সম্ভাবনাগুলো কাজে লাগানোর ওপর জোর দেন। তিনি বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির সুযোগগুলো চিহ্নিত করে সেগুলো কাজে লাগাতে পরামর্শ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com