1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
Title :
সপ্তাহের প্রথম কার্যদিবসে লেনদেনের শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দর বৃদ্ধির শীর্ষে বেক্সিমকো সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের শীর্ষে ড্যাফোডিল কম্পিউটারস কুমিল্লার প্রথম নারী জেলা প্রশাসক হলেন রোজী আক্তার অর্থনীতি ও ব্যাংকিং খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসি. এর ৪২৮তম বোর্ড সভা অনুষ্ঠিত ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪; ক্রিকেটার তাসকিন, অভিনেত্রী মিমের সঙ্গে আনন্দঘন সময় কাটালেন ওয়ালটন ফ্রিজ ও এসির ২৪ ক্রেতা ইসলামী ব্যাংক ফাউন্ডেশন পরিদর্শন করেছেন মোহাম্মদ জহির হোসেন কমিউনিটি ব্যাংকের পরিচালনা পর্ষদের ৭৮তম সভা অনুষ্ঠিত রহিমআফরোজ ডিস্ট্রিবিউশন লিমিটেডের নতুন RZ Solar IPS উন্মোচন

উখিয়ার দুই শতাধিক ভূমিহীন পরিবার ঈদ করবে মুজিববর্ষের নতুন ঘরে!

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১২.১৮ পিএম
  • ১৩৪ Time View

ইমরান আল মাহমুদ,উখিয়া: মুজিববর্ষের নতুন ঘরে ঈদ করবে উখিয়া উপজেলার ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল সারাদেশে ৩২হাজার ৯শ ৪জন গৃহহীন ও ভূমিহীন পরিবারকে মুজিববর্ষের উপহার স্বরূপ নতুন ঘর ও জমি প্রদান করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সারাদেশের ন্যায় কক্সবাজারের উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০ টি অসহায় গৃহহীন ও ভূমিহীন পরিবারও পাবে মুজিববর্ষের এ ঘর। সাথে বিদ্যুৎ সহ নানা সুযোগ সুবিধাও দেওয়া হবে এসব পরিবারকে।


উপজেলা নির্বাহী অফিসার ইমরান হোসাইন সজীব বলেন,” সারাদেশের ন্যায় উখিয়া উপজেলার পাঁচ ইউনিয়নের ২শ ২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবারের মাঝে আগামী ২৬ এপ্রিল মুজিববর্ষের ঘর ও জমি প্রদান করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপজেলার ১নং জালিয়াপালং ইউনিয়নে ২৮টি,২নং রত্নাপালং ইউনিয়নে ৩০টি,৩নং হলদিয়াপালং ইউনিয়নে ২০টি,৪নং রাজাপালং ইউনিয়নে ১০০টি ও ৫নং পালংখালী ইউনিয়নে ৪২টি ভুমিহীন পরিবার পাবে মুজিববর্ষের ঘর ও জমি।”


তিনি আরও বলেন,”নতুন ঘর পাওয়া ২২০টি পরিবারের  মাঝে রমজানের ইফতার সামগ্রীর ১টি করে প্যাকেট বিতরণ করা হবে।  প্যাকেটে থাকবে ২ কেজি ছোলা,১ কেজি মুড়ি,১ কেজি খেজুর,১ লিটার তেল,দেড় কেজি চিনি,পেয়াজ,মসলা দুধসহ ইফতার সামগ্রী। এছাড়া আলাদা ভাবে দেওয়া হবে ২টি পাতিল, ১ টি কড়াই, ১টি ফ্লোরম্যাট,১ টি মশারীসহ কিচেন ও অন্যান্য সামগ্রীর একটি করে প্যাকেটও সাথে দেওয়া হবে।”
উল্লেখ্য,গত ৯ এপ্রিল মুজিববর্ষের নতুন ঘর নির্মাণ কাজ পরিদর্শন করেন কক্সবাজার জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ।  এসময় তিনি কাজের অগ্রগতি ও মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন ।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com