1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
Title :
হজ নিবন্ধনের টাকা জমা দিতে শুক্র-শনিবার ব্যাংক খোলা রেমিট্যান্স সরাসরি বৈদেশিক মুদ্রায় জমার সুযোগ দিল বাংলাদেশ ব্যাংক গ্রাহকের ১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগ, ফার্স্টলিড সিকিউরিটিজের বিরুদ্ধে দুদকের মামলা শরিয়াহভিত্তিক অর্থায়ন ব্যবসা চালু করবে আইপিডিসি ফাইন্যান্স দেশে প্রথমবার ৪ ডিজিটাল ব্যাংককে প্রাথমিক অনুমোদন বাংলাদেশ ব্যাংকের ইউপি নির্বাচনে ৪২ প্রতীক চূড়ান্ত করল ইসি বন্ধ হতে যাওয়া ৪ এনবিএফআইয়ের আমানতকারীদের টাকা ফেরাতে স্কিম বাংলাদেশ ব্যাংকের জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ, নতুন ইতিহাস তারেক রহমানের কুমিল্লা ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক অভিযানে ১২ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-১৬ কুমিল্লায় এক রাতে কিশোর গ্যাং সন্দেহে আটক-৬২৪

নাইজেরিয়ায় তেল শোধনাগারে বিস্ফোরণ, নিহত শতাধিক

  • আপডেট : রবিবার, ২৪ এপ্রিল, ২০২২, ১০.১৯ এএম
  • ১৩৬ Time View

নাইজেরিয়ায় একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণে একশ জনেরও বেশি মানুষের প্রাণ গেছে। দেশটির সরকারি কর্মকর্তা ও একটি পরিবেশবাদী গ্রুপ এ তথ্য নিশ্চিত করেছে।

স্থানীয় সময় শনিবার (২৩ এপ্রিল) দেশটির খনিজ সম্পদ রাজ্য কমিশনার গুডলাক ওপিয়া জানান, একটি অবৈধ বাঙ্কারিং সাইটে আগুন লাগে। এতে একশ জনের বেশি মানুষ দগ্ধ হয়ে প্রাণ হারান।

ঝুঁকি থাকা সত্ত্বেও নাইজেরিয়ায় বেকারত্ব ও দারিদ্র্য নিরসনে অবৈধ তেল শোধন করা একটি আকর্ষণীয় ব্যবসায় পরিণত হয়েছে। এই প্রক্রিয়ায় প্রধান তেল কোম্পানির পাইপলাইন থেকে তেল ট্যাপ করা হয় এবং পরে অস্থায়ী ট্যাংকে পরিশোধিত হয়।

বিপজ্জনক এ প্রক্রিয়ায় তেল শোধন করার কারণে বড় ধরনের দুর্ঘটনা ঘটে প্রায়শই। এরই মধ্যে এটি একটি কৃষিজ অঞ্চলকে দূষিত করেছে। ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার জানিয়েছে, বেআইনিভাবে জ্বালানি কেনার জন্য লাইনে দাঁড়িয়ে থাকা বেশ কয়েকটি গাড়িও বিস্ফোরণে পুড়ে গেছে।

দক্ষিণ নাইজেরিয়ার বহু মানুষ অবৈধ তেল ব্যবসার সঙ্গে জড়িয়ে পড়ছে, বিশেষ করে তরুণরা।

এদিকে, দুর্ঘটনার পর থেকে পলাতক ওই শোধনাগারের মালিক। তাকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনা হবে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।

গত অক্টোবরেও রিভার রাজ্যে একটি অবৈধ তেল শোধনাগারে বিস্ফোরণ ঘটে এবং এতে অন্তত ২৫ জন নিহত জন। নিহতদের মধ্যে শিশুরাও ছিল।

দেশটির সরকারি সূত্রে জানা গেছে, নাইজেরিয়া, আফ্রিকার সবচেয়ে বড় খনিজ তেল উৎপাদন ও রপ্তানিকারক দেশ।

সূত্র: আল-জাজিরা

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com