1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
Title :
মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ দুর্যোগ ও ত্রাণমন্ত্রীর কুমিল্লায় একযোগে কিশোর গ্যাংবিরোধী অভিযান, আটক-৩৫৩ সিলেট জুড়ে বেড়েছে দারিদ্র্যের হার, পিছিয়ে পড়েছে শিক্ষাক্ষেত্রে ত্রৈমাসিক ব্যবসায়িক পর্যালোচনা সভায় কৌশলগত লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার পুনর্ব্যক্ত করল কমিউনিটি ব্যাংক বাংলাদেশ পিএলসি চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময়

পাকিস্তানে ব্যপক সংঘর্ষে নিহিত ৫

  • আপডেট : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৮.০৭ এএম
  • ৯৩ Time View

পাকিস্তানের বিরোধীদলীয় নেতা কারাবন্দী ইমরান খানের মুক্তি ও সরকারের পদত্যাগের দাবিতে পিটিআইয়ের নেতা কর্মীরা ইসলামাবাদ শহরের কেন্দ্রস্থল ডি-চক এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। বিক্ষোভে আইন শৃংখোলা বাহিনী বাধা প্রদান করেলে মধ্যে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা বাহিনী বিক্ষোভকারীদের ওপর কাঁদানে গ্যাসের শেল ছুড়ছে। ব্যপক সংঘর্ষের ফলে ৫ জন নিহিত ও ৪০০০ জনের বেশি গ্রেফতার হয়।

মঙ্গলবার (২৬ নভেম্বর) জিও টিভির এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।

ঘটনাস্থল থাকা ডনের সাংবাদিকেরা জানান, পিটিআইয়ের বেশ কিছু সদস্য ইসলামাবাদের ডি-চকের কাছে বাধা এড়িয়ে জড়ো হচ্ছেন। তাঁদের বাধা দিতে সড়কে প্রতিবন্ধক হিসেবে কিছু কনটেইনার রাখা হয়েছে। বিক্ষোভকারীরা সেগুলোর ওপরও উঠে বসেছেন। অন্যদিকে সেনাসদস্যদেরও একটি কনটেইনারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

ডি-চক হলো ইসলামাবাদের অত্যন্ত সুরক্ষিত রেড জোনের একটি গোলচত্বর। দীর্ঘদিন ধরে এই চত্বর রাজনৈতিক প্রতিবাদের অন্যতম স্থান হিসেবে ব্যবহৃত হচ্ছে। এই এলাকায় পার্লামেন্ট হাউস, সুপ্রিম কোর্ট, সচিবালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়সহ গুরুত্বপূর্ণ সরকারি ভবন রয়েছে।

জিও টিভি জানিয়েছে, পিটিআই সামাজিক যোগযোগমাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, পুলিশের গুলিতে তিনজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। মুলতান, রাজানপুর, গুজরাট, দেরা গাজি খানসহ পাঞ্জাবের বেশ কয়েকটি শহরে ইন্টারনেট–সেবা ব্যাহত হচ্ছে।

জিও টিভির খবরে বলা হয়, স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি আজ মঙ্গলবার জানিয়েছেন, সরকার সবভাবে পিটিআই নেতাদের আশ্বস্ত করার চেষ্টা করছে। কিন্তু তাঁরা আলোচনার সুযোগকে কাজে লাগিয়ে সময়টা নিচ্ছেন আর রাজধানীর কেন্দ্রের দিকে এগোচ্ছেন।

নাকভি বলেন, ‘আমরা বিক্ষোভকারীদের সাগজানিতে জড়ো হতে বলেছিলাম। তাঁদের দলের নেতৃস্থানীয় কেউই রক্তপাত চান না। তবে ভেতরে একজন গোপন নেতৃত্ব আছেন, যিনি সব নিয়ন্ত্রণ করছেন।’ তিনি আরও জানান, যেকোনো উপায়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইসলামাবাদের আইজিকে বলা হয়েছে।

এদিকে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ইসলামাবাদে গণমাধ্যমকে বলেন, ইমরান খানের স্ত্রী বুশরা বিবির উদ্দেশ্যই হলো মানুষ মারা যাক। বিক্ষোভকারীদের অনেককে অর্থ দিয়ে আনা হয়েছে। অন্যের সন্তানদের এখানে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

এদিকে বিবিসির খবরে বলা হয়, ইমরান খানের দল পিটিআইয়ের একজন মুখপাত্র বলেছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাঁরা পার্লামেন্টের বাইরে অবস্থান নিয়ে থাকবেন। এদিকে এখনো দলের হাজারো কর্মী বিশাল বহর নিয়ে স্কয়ারের দিকে আসছেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com