1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
Title :
চলন্ত গাড়ি থেকে লাফ দিয়েও বাঁচলেন না নূর আলম, মাহিন্দ্র ট্রাক্টর উল্টে নিচে চাপা পড়ে নিহত বাংলাদেশে আইফোন ১৮ সিরিজ আনুষ্ঠানিকভাবে উন্মোচন করলো গ্যাজেট অ্যান্ড গিয়ার ভাসানী বিশ্ববিদ্যালয়ে কারিগরি সেমিনার অনুষ্ঠিত এবি ব্যাংকের নতুন প্রোডাক্ট ‘এবি সেঞ্চুরি’ উদ্বোধন পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে নাভানা ফার্মা দাউদকান্দি-মেঘনার ৬১ পূজামণ্ডপের নেতাদের সঙ্গে বিএনপি নেতা মারুফের মতবিনিময় কুমিল্লায় জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কুমিল্লায় নারীকে পিটিয়ে হত্যা: প্রধান আসামি রহিম গ্রেফতার লভ্যাংশ ঘোষণা করেছে সিমটেক্স চুয়াডাঙ্গায় নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

লেনদেন সাথে বেড়েছে সূচকও

  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২, ১০.৩৪ এএম
  • ১৬৪ Time View

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে টাকার অংকে লেনদেনের পরিমাণও বেড়েছে। ডিএসইতে গত সপ্তাহে লেনদেন বেড়েছে ২১.২৩ শতাংশ। আলোচ্য সপ্তাহে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৭৪৪ কোটি ২৬ লাখ ৪০ হাজার  টাকার শেয়ার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে ডিএসইতে লেনদেন হয়েছিল ২ হাজার ২৬৩ কোটি ৬৭ লাখ ৭০ হাজার টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৪৮০  কোটি ৫৮ লাখ ৬৯ হাজার টাকার বা ২১.২৩ শতাংশ লেনদেন বেড়েছে।

ডিএসইতে প্রধান মূল্যসূচক ডিএসইএক্স সপ্তাহের ব্যবধানে ৩৭ দশমিক ৬২ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ৬ হাজার ৬৬২ পয়েন্টে অবস্থান করছে।

গত সপ্তাহে বাজারমূলধনের শীর্ষ৩০  কোম্পানির মূল্যসূচক ডিএস৩০ আগের সপ্তাহের চেয়ে ৩৭ দশমিক ৬২ পয়েন্ট বা ১ দশমিক ৫৪ শতাংশ বেড়ে ২ হাজার ৪৭৮ পয়েন্টে উঠেছে।

অন্যদিকে ডিএসইএস বা শরীয়াহ সূচক ১৬.৮৪ পয়েন্ট বা ১ দশমিক ১৬ শতাংশ বেড়েছে।

ডিএসইতে গত সপ্তাহে ৩৯৩টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট কেনাবেচা হয়। এর মধ্যে দাম বেড়েছে ২০৪টির, কমেছে ১৪০টির। আর ৪২টির দাম ছিল অপরিবর্তিত।

অন্যদিকে ডিএসইতে বাজার মূলধনেও ইতিবাচক প্রভাব রয়েছে। সপ্তাহের ব্যবধানে ডিএসইতে ৬ হাজার ৫৯৩ কোটি ৪৮ লাখ ৩৮ হাজার ৫৮১ টাকা বা ১ দশমিক ২৫ শতাংশ বাজার মূলধন বেড়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৫২ লাখ ৯০ হাজার ২৪ কোটি ৬৫ লাখ ৮১ হাজার  টাকায়। আর সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে বাজার মূলধন দাঁড়ায় ৫৩ লাখ ৫ হাজার ৬১৮ কোটি ১৪ লাখ ২০ হাজার  টাকায়।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com