1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
Title :
নবীনগরে শেখ হাসিনার ফাঁসি দাবি করে যুবদলের সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত বৃহৎ পরিসরের এআই কম্পিউটিংয়ের জন্য অ্যাটলাস ৯৬০ই সুপারপড উন্মোচন করল হুয়াওয়ে টাঙ্গাইলে রাতের আঁধারে ব্র্রিজে রডের বদলে বাঁশ দিয়ে ঢালাই; তদন্ত কমিটি গঠন ও ঠিকাদারকে চূড়ান্ত নোটিশ ট্রাস্ট ব্যাংকের কাফরুল ইসলামিক ব্যাংকিং শাখার উদ্বোধন খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল সিলেটে টানা ২ দিন ধরে প্রচন্ড গরম, তাপমাত্রা ৩৭.৭ ডিগ্রি পাঁচ ব্রোকারেজের ক্ষতিগ্রস্তদের ৫ লাখ টাকা পর্যন্ত পাওনা পুরো ফেরত কুড়িলে উদ্বোধন হলো YADEA-এর দেশের সর্ববৃহৎ এক্সক্লুসিভ শোরুম দুরপাল্লায় ৮ পয়সা; সিটিসার্ভিসে ১০ পয়সা বাসভাড়া বাড়ানো প্রস্তাব যাত্রী কল্যাণ সমিতির ভৈরবে চেয়ারম্যান প্রার্থী আফিকুল ইসলাম হারিছের সমর্থনে উঠান বৈঠক

চুয়াডাঙ্গায় মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চাকরি পেলেন ৩৩ জন

  • আপডেট : সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৯.০৭ এএম
  • ১৪৯ Time View

নিজস্ব প্রতিবেদকঃ শতভাগ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে চুয়াডাঙ্গায় পুলিশের ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদের নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়ে প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন ২৯ জন পুরুষ এবং ৪ জন নারীসহ মোট ৩৩ জন। নিয়োগের পুরো প্রক্রিয়া স্বচ্ছ ও নিয়মতান্ত্রিকভাবে সম্পন্ন করা হবে বলে জানিয়েছে নিয়োগ বোর্ড।

নিয়োগ বোর্ডের সভাপতি ও পুলিশ সুপার খন্দকার গোলাম মওলা, বিপিএম-সেবা, চাকরিপ্রত্যাশীদের প্রতারক ও দালালদের শরণাপন্ন না হওয়ার জন্য বারবার সচেতন করেছেন।

গত ২৯ অক্টোবর ২০২৪ সকাল ৮টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্সে নিয়োগ প্রক্রিয়ার প্রথম ধাপে ৫২৫ জন প্রার্থী শারীরিক মাপ, শারীরিক সক্ষমতা এবং অন্যান্য আনুষঙ্গিক পরীক্ষা-নিরীক্ষায় উত্তীর্ণ হন। তাদের মধ্যে ৫২৫ জন লিখিত পরীক্ষায় অংশ নেন, যা গত ১৭ নভেম্বর সরকারি আদর্শ মহিলা কলেজে অনুষ্ঠিত হয়। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ১১৩ জন প্রার্থী ২৪ নভেম্বর মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন।

নিজেদের মেধা ও যোগ্যতার স্বাক্ষর রেখে ৩৩ জন প্রার্থী চূড়ান্তভাবে নির্বাচিত হন। রোববার (২৪ নভেম্বর) রাত ৯টায় চুয়াডাঙ্গা পুলিশ লাইন্স ড্রিলশেডে নিয়োগ বোর্ডের সভাপতি চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন।

চূড়ান্ত ফলাফল ঘোষণাকালে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রিয়াজুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার) বদরুজ্জামান জিল্লু, বিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার (মেহেরপুর) আবদুল করিমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

নতুন চাকরি পাওয়া তরুণ-তরুণীরা তাদের মেধা ও যোগ্যতায় বাংলাদেশ পুলিশের গর্বিত সদস্য হতে পেরে উচ্ছ্বসিত।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com