1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
Title :
সেপ্টেম্বরে রেমিট্যান্সে ৩% প্রবৃদ্ধি, এসেছে ২৭৬.৬ কোটি ডলার জুলাই-আগস্টের অনলাইন ভ্যাট রিটার্নে সময় বাড়ল, শেষ সময় ১৫ অক্টোবর গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজে ‘ফ্যাব্রিক লাইব্রেরি’র যাত্রা শুরু, দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত ‘কৃষক কার্ড’ বিতরণ কৃষকের জীবনমান উন্নয়নে সরকারের উদ্যোগ: ফজলুল হক মিলন প্রধানমন্ত্রী তারেক রহমানকে বরণে কুমিল্লার মহাসড়কজুড়ে উৎসবমুখর পরিবেশ সম্মিলিত ইসলামী ব্যাংকের অডিট কমিটির প্রথম সভা অনুষ্ঠিত আইনজীবী অ্যাডভোকেট গোলাম মোস্তফার মৃত্যু, সাওল পরিবারের শোক আইএফআইসি ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হলেন মো. মেহমুদ হোসেন অল-রাউন্ড ব্যবহারের উপযোগী নতুন সি-সিরিজ স্মার্টফোন আনছে রিয়েলমি চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত

নতুন সিইসি হলেন নাসির উদ্দীন

  • আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৩.৫৪ পিএম
  • ৯৬ Time View

নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) হিসেবে সাবেক সচিব এ এম এম নাসির উদ্দীনকে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিন। একইসঙ্গে চার কমিশনারকেও নিয়োগ দিয়েছেন তিনি। সাংবিধানিক ক্ষমতাবলে তাদের নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপ্রধান।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ স্বাক্ষরিত পৃথক দুটি প্রজ্ঞাপনে সিইসি ও চার নির্বাচন কমিশনার নিয়োগ দেওয়া হয়।

চার নির্বাচন কমিশনার হলেন- সাবেক অতিরিক্ত সচিব (অবসরপ্রাপ্ত) মো. আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ (অবসরপ্রাপ্ত) রহমানেল মাসুদ, সাবেক যুগ্মসচিব (অবসরপ্রাপ্ত) বেগম তহমিদা আহমদ এবং ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) আবুল ফজল মো. সানাউল্লাহ।

এর আগে গত ২৯ অক্টোবর নির্বাচন কমিশন পুনর্গঠনে ছয় সদস্যের সার্চ কমিটি গঠন করা হয়। এর প্রধান করা হয় আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে।

ওই কমিটি যাচাই-বাছাই করে ১০ জনের একটি তালিকা গতকাল রাষ্ট্রপতির দফতরে পাঠান। রাষ্ট্রপতি তাদের মধ্য থেকে একজনকে সিইসি এবং চারজনকে নির্বাচন কমিশনার হিসেবে নিয়োগ দেন।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com