1. econimicnews24@gmail.com : Nayan Sharkar : Nayan Sharkar
  2. economicnews24bd@gmail.com : Nurnnobi Sarker : Nurnnobi Sarker
  3. editor.econimicnews24@gmail.com : Fahim Fahim : Fahim Fahim
  4. jmitsolution24@gmail.com : support :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
Title :
ঢাবি কনফুসিয়াস ইনস্টিটিউট কাজ করবে আইসিটি একাডেমি হিসাবে হুয়াওয়ের সাথে চুক্তি স্বাক্ষর টাঙ্গাইলে তিন প্রতিষ্ঠানকে ভোক্তা অধিদপ্তরের জরিমানা আইএফআইসি ব্যাংক ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে কৃষি ও পল্লী খাতে পুনঃঅর্থায়ন স্কিমে অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর “স্মার্ট একাউন্ট স্মার্ট ব্যাংকিং” শিরোনামে ন্যাশনাল ব্যাংকের CASA ক্যাম্পেইন উদ্বোধন ইসলামী ব্যাংকের বোর্ড সভা অনুষ্ঠিত স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক-এর উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ ট্রান্সফরমেশন অফিসার হলেন জাবেদুল আলম সরবরাহ বাড়ায় কমছে ডলারের দাম, স্বস্তি ফিরছে মুদ্রাবাজারে ফল আমদানিতে এলসি খোলার শর্ত শিথিল করল বাংলাদেশ ব্যাংক এসএস পাওয়ার-১-এর এলসি খোলার অনুমতি দিল বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় শক্তিশালী পাবলিক-প্রাইভেট পার্টনারশিপের আহ্বান আইবিএফবি’র

আরও মামলায় গ্রেপ্তার দেখানো হলো শাজাহান-রাশেদ খানসহ পাঁচ জনকে

  • আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪, ১২.৪৫ পিএম
  • ১৫১ Time View

ষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকটি হত্যা মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খান ও রাশেদ খান মেননসহ পাঁচজনকে গ্রেপ্তার (শ্যোন এরেষ্ট) দেখিয়েছেন আদালত। আজ সোমবার ( ১১ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান এই আদেশ দেন।

গ্রেপ্তার দেখানো অন্যরা হলেন- সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন ও সাবেক এমপি আব্দুস সোবহান গোলাপ।

এদিন ঢাকার সিএমএম আদালতে মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, এদিন পল্টন থানার যুবলীগ নেতা শামীম হত্যা মামলায় শাজাহান খান, রাশেদ খান মেনন, চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন, আব্দুস সোবহান গোলাপকে গ্রেপ্তার দেখানো হয়েছে। রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন মনোয়ারা হাসপাতালের সামনে রফিকুল ইসলামকে গুলি করে হত্যা মামলায় আহমদ হোসেনকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। এছাড়া মিরপুরের দুটি হত্যা মামলায় চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

এর আগে গত ৫ সেপ্টেম্বর দিনগত রাতে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে সাবেক নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়। এছাড়া গত ২২ আগস্ট রাজধানীর গুলশান এলাকা থেকে রাশেদ খান মেননকে গ্রেপ্তার করা হয়। গত ৩ সেপ্টেম্বর রাতে চৌধুরী আব্দুল্লাহ আল-মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। গত ২০ আগস্ট রাতে রাজধানীর গুলশান থেকে আহমদ হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। গত ২৫ আগস্ট রাজধানীর পশ্চিম নাখালপাড়া থেকে গোলাপকে গ্রেপ্তার করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

আরো খবর »
© 2026 - Economic News24. All Rights Reserved.
Economicnews24 .com